| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

পরিবেশ বিপর্যয়ে হারিয়ে যাচ্ছে ঋতু, বাড়ছে দুর্যোগ

‘সবুজ পাতার খামের ভেতর হলুদ গাঁদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনল ডেকে হেমন্তকে?’ সুফিয়া কামালের এই কবিতাতেই এখন হেমন্ত আবদ্ধ। বাংলা সাহিত্যে, কবিতায় বারবার দেশের ছয় ঋতুর সৌন্দর্য ফুটে উঠলেও এখন ছয় ঋতু কেবল হাতের করেই সীমাবদ্ধ।

বিস্তারিত...

`৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে, আর নয়'

‘৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধ ব্যবসা যথেষ্ট হয়েছে, এটি আর নয়’- বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নিজের লেখা বই ‘এই দেশে একদিন যুদ্ধ হয়েছিল’-এর একটা ছবি জুড়ে দিয়ে তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

কোরবানির বর্জ্য অপসারণে ডিএনসিসির ১০ হাজার কর্মী নিয়োগ

কোরবানি ঈদে দিনের বর্জ্য দিনের মধ্যেই অপসারণ করে শহর পরিচ্ছন্ন রাখা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। বৃহস্পতিবার আমিন বাজার ল্যান্ডফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ঈদ যাত্রায় স্বস্তি নিশ্চিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী

একদিন পর ঈদুল আজহা। ঘরমুখো মানুষের ঈদ যাত্রায় নির্বিঘ্ন করতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সেনাবাহিনী, সাথে মাঠে রয়েছে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, র‍্যাব, জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবক। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো যানজটের কবলে পড়তে হয়নি যাত্রীদের।

বিস্তারিত...

বাড়তি ভাড়ার অভিযোগ নেই, অনেকে টিকিট পাচ্ছে না শুনেছি

রাজধানীর গাবতলীতে বিভিন্ন গণপরিবহনের টিকিট কাউন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বাড়তি ভাড়ার কোনো অভিযোগ পাননি তিনি।

বিস্তারিত...

প্রস্তুত জাতীয় ঈদগাহ: প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

একসঙ্গে ৩৫ হাজার মানুষের অংশগ্রহণে ঈদুল আযহার প্রধান জামাতের জন্য প্রস্তুত রাজধানীর জাতীয় ঈদগাহ। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়া বৃহস্পতিবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনের পর সাংবাদিকদের সামনে প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।

বিস্তারিত...

অস্ত্র মামলায় গ্রেফতার কামাল মজুমদার

রাজধানীর বনানী থানার অস্ত্র আইনের মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

বিস্তারিত...

নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেয়া আছে : মোস্তফা সরয়ার ফারুকী

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এ মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেয়া আছে। এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোন সুযোগ নেই।

বিস্তারিত...

গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘গুম সংক্রান্ত প্রতিবেদন ওয়েবসাইট ও বই আকারে প্রকাশের ব্যবস্থা করতে হবে। এটি ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিকভাবেও আগ্রহ রয়েছে।’

বিস্তারিত...

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল: কাঁচা বা রান্না করা মাংস বহন নিষিদ্ধ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন দিনব্যাপী মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিস্তারিত...

রাজধানীতে কোরবানির পশুর হাটে নিরাপত্তা জোরদার

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীজুড়ে কোরবানির পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিস্তারিত...

মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে প্রকাশিত সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর: প্রধান উপদেষ্টার প্রেস উইং

মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, দুই মন্ত্রী মো. মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানসহ শতাধিক নেতার মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল বলে সমকাল, যুগান্তর, ইত্তেফাক ও কালেরকন্ঠসহ কয়েকটি সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বিভ্রান্তিকর।

বিস্তারিত...

রূপপুরে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে ডিসেম্বরে সরবরাহ সম্ভব : আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, চলতি বছরের ডিসেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

বিস্তারিত...

সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা

রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

বিস্তারিত...

উপদেষ্টাকে জড়িয়ে গুজব ও দেশটিভির বিভ্রান্তিকর শিরোনাম শনাক্ত : বাংলাফ্যাক্ট

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জড়িয়ে গুজব এবং দেশটিভির বিভ্রান্তিকর শিরোনাম শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ