| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব’

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি।

বিস্তারিত...

১৮ দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালে সব সেবা চালু

১৮ দিন বন্ধ থাকার পর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সব সেবা চালু হয়েছে। শনিবার সকাল থেকে হাসপাতালের সব সেবা চালু হয়। জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের সংঘর্ষের জেরে প্রায় ১৬তম দিন বন্ধ থাকার পর ১৬ জুন সীমিত পরিসরে আউটডোরের সেবা চালু হয়। সীমিত পরিসরে হাসপাতালটির জরুরি বিভাগ তিন দিন ধরে চালু ছিলো।

বিস্তারিত...

ভারী অস্ত্র থাকবে শুধু এপিবিএনের কাছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মাঠ পর্যায়ে পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকবে, ভারী মরণাস্ত্র থাকবে না। এপিবিএনের কাছে ভারী অস্ত্র থাকবে। শনিবার সকালে রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন এর হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

এইচএমএস এন্টারপ্রাইজ সার্ভে জাহাজ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলো ইউকে টিম

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন কার্যালয়ের (এফসিডিও) দক্ষিণ এশীয় আঞ্চলিক বিভাগের প্রধান লেসলি ক্রেইগ, কমোডর হোয়্যালিকে সঙ্গে নিয়ে শুক্রবার লন্ডনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিস্তারিত...

পাচার অর্থ ফেরাতে যুক্তরাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ গভর্নরের

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে গত ১০ থেকে ১৩ জুন লন্ডন সফর করেন।

বিস্তারিত...

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ শনিবার সকালে দেশে ফেরেন তিনি।

বিস্তারিত...

ড. ইউনূস ও গর্ডন ব্রাউনের ফোনালাপ, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রোহিঙ্গা শিশুদের শিক্ষায় গুরুত্বারোপ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ শুক্রবার সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

বিস্তারিত...

শ্রীলঙ্কায় নতুন অধ্যায়ের খোঁজে এনামুল

জাতীয় দলের দরজা এনামুল হক বিজয়ের জন্য 'ম্যাজিকাল ডোর'-এর মতো রহস্যময়। কখন দলে ফিরেন কখন বাদ পড়েন নিজেও জানেন না। দীর্ঘ সময় দলের বাইরে থাকা বিজয় সাম্প্রতিক সময়ে আবারও ফিরেছেন দলে। জাতীয় দলের টেস্ট স্কোয়াডের অংশ হয়ে যাচ্ছেন শ্রীলঙ্কা। এই সফর তার জীবনে নতুন অধ্যায়ের মতো। ফেসবুক পোস্টে তেমনটাই জানালেন এই ব্যাটার।

বিস্তারিত...

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক নিয়ে উপদেষ্টাদের উচ্ছ্বাস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে অনুষ্ঠিত বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে উপদেষ্টারা বৈঠকের ছবি পোস্ট করে নিজেদের সন্তুষ্টির কথা জানান তারা। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বৈঠকের যৌথ বিবৃতি তুলে ধরেন।

বিস্তারিত...

আজকের বৈঠকটি আল্লাহর রহমতে সফল হয়েছে: মির্জা ফখরুল

জাতীর অনেক প্রতীক্ষিত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রায় ২ ঘণ্টার বৈঠক সত্যিকার অর্থে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান বৈঠকের প্রতিক্রিয়া জানতে গিয়ে শুক্রবার বিকেলে গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

বৈঠকটি ছিল ঐতিহাসিক, জাতিকে দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস: তারেক রহমান

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি। লন্ডনের পার্ক লেনের হোটেল ডচেস্টারে বৈঠক শেষে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান। চার দিনের সফরে এই হোটেলেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

দেশের ২৬ জেলায় বইছে তাপপ্রবাহ

দেশের তিন বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মোট ২৬ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। শুক্রবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

ʺআম্মা সালাম জানিয়েছেন আপনাকেˮ

লন্ডনের ডোরচেস্টার হোটেলে শুক্রবার (১৩ জুন) শুরু হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠকটি শুরু হয় বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বিস্তারিত...

বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রোপাগান্ডা মিথ্যা প্রমাণ করেছে স্বাধীন ফ্যাক্ট-চেকার : এলজিঅরডি উপদেষ্টা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় ভয়ঙ্কর প্রোপাগান্ডা ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা।

বিস্তারিত...

বাকিংহাম প্যালেসে ‘কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ