বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউয়ের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১৮ জুন) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে এই ঘটনা ঘটে। আহতরা হলেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তারা লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঔষধি গুণাগুণ এবং অনন্য স্বাদের জন্য পরিচিত ‘চুইঝাল’ খুলনার কৃষকদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। গত এক দশকে এর জনপ্রিয়তা ব্যাপকহারে বেড়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলাতেও সরবরাহ করা হচ্ছে। ফলে খুলনার কৃষকরা এখন বাণিজ্যিকভাবে চুইঝাল চাষে আগ্রহী হচ্ছেন। সরকারি পৃষ্ঠপোষকতা এবং সঠিক ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশেও এটি রপ্তানির স্বপ্ন দেখছেন অনেকে।
রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলেদের জালে সাড়ে তিন কেজি ওজনের দুটি ইলিশ মাছ ধরা পড়েছে। ইলিশ দুটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১৪ হাজার ৪০০ টাকায় কিনে নিয়েছেন।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘প্রধান উপদেষ্টার দরবার’ অনুষ্ঠানের বক্তব্যে এ কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর প্রথম দিনের বৈঠকে জামায়াতে ইসলামী অংশ না নিলেও বুধবার অংশ নিয়েছেন দলটির প্রতিনিধি। বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শুরু হয়েছে।
অপহরণ ও গুমের মামলায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে তাকে হাজির করা হয়। এর আগে ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ।
পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এর সাথে সাক্ষাৎ এবং চুরি যাওয়া সম্পদ উদ্ধারে বাস্তব অগ্রগতির কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকে ‘অত্যন্ত সফল’ বলে বর্ণনা করেছে।
চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ জুন) ভোর ৫টার দিকে মুষলধারে বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৪/ -১ এস দিয়ে ২০ বাংলাদেশি নাগরিককে ঠেলে পাঠায় বিএসএফ৷ পুশইন করা নাগরিকদের মধ্যে তিনজন পুরুষ, সাতজন নারী ও ১০ শিশু রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রণয়নের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের রোডম্যাপে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভোট এবং নভেম্বর তফসিলের সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। ভোটার তালিকা এবং সীমানা পুনর্নির্ধারণের কাজ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় ইসি। তবে বিশ্লেষকদের শঙ্কা, সমন্বিত নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থা তৈরি না করলে ব্যর্থ হতে পারে আগামী নির্বাচন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার এবং আন্দোলনে আহতদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ-২০২৫ জারি করেছে সরকার। অধ্যাদেশে নিহত-আহতদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘গণঅভ্যুত্থানে শহীদ’ এবং আহত ব্যক্তিদের যথাক্রমে ‘জুলাই শহীদ’ এবং ‘জুলাই যোদ্ধা’র স্বীকৃতি দেয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) এ অধ্যাদেশ জারি করা হয়।
ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপাতত ঐক্য হয়েছে। কিন্তু, সংকট কী কেটে গেছে? রাজনৈতিক বিশ্লেকরা বলছেন, সামনে জুলাই সনদ, তারেক রহমানের ফেরা, ইসির তফসিল ও ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তারা বলছেন, কিছু শক্তি নির্বাচন চায় না, আবার আওয়ামী লীগও সক্রিয় হতে পারে। তবে, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না।
অবকাশ শেষে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৪৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (২২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চে বিচারকাজ চলবে। মঙ্গলবার (১৭ জুন) এ বিষয়ে প্রধান বিচারপতির আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
জ্বালানি চাহিদা মেটাতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানি করবে সরকার। যুক্তরাজ্য থেকে এই এলএনজি কিনতে ৬২১ কোটি টাকা ব্যয় হবে। মঙ্গলবার (১৭ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেয়া হয়।
যুব ও নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে গঠনমূলক সংলাপ এবং অংশীদারিত্বকে উৎসাহিত করার লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।