| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

কার্যক্রম নিষিদ্ধের পর আ. লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দলীয় কার্যক্রম নিষিদ্ধের পর আওয়ামী লীগ ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ফেসবুকসহ ও ভিডিওতে প্রকাশ্যে কর্মসূচি পালনের ঘোষণা দিলেও সেটা তারা করতে পারেনি। আইন শৃঙ্খলা বাহিনী আগের তুলনায় এখন বেশ সক্রিয় ও সচেতন বলেও জানান তিনি।

বিস্তারিত...

আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে ভাতা পাবেন : উপদেষ্টা ফারুক-ই-আজম

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধারা’ আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন।

বিস্তারিত...

ফখরুলের সঙ্গে চীনের উপমন্ত্রীর বৈঠক
বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে চীন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে চীন। পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতেও অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন সরকার। আজ (মঙ্গলবার, ২৪ জুন) চীন সফরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে দেশটির পররাষ্ট্র উপমন্ত্রী সান ওয়েইডং এমন আশাবাদ ব্যক্ত করেন।

বিস্তারিত...

কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার

শিক্ষা কমিশন হলেই যে শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে, সেটা ভাববার কোনও কারণ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সি আর আবরার বলেন, শিক্ষা খাতে সমস্যা নেই এমনটা নয়। সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তবে সকলকে নিজ নিজ দায়িত্ব পালনে কথাও বলেন তিনি।

বিস্তারিত...

শান্তিপূর্ণ এইচএসসি পরীক্ষা নিশ্চিতে বিশেষ নির্দেশনা

সারাদেশে একযোগে বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে নেয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।

বিস্তারিত...

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

বিস্তারিত...

সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মচারীদের ‘বিশেষ সুবিধা’ ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহীনার স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

বিস্তারিত...

নির্বাচনি প্রতীক শাপলা কেন চেয়েছে এনসিপি?

জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল শাপলা প্রতীক চাওয়ার পর থেকে ফেসবুক ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা হচ্ছে। বিবিসি বাংলা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ককটেল বিস্ফোরণে জড়িতদের গ্রেপ্তারের দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির যুব উইং জাতীয় যুবশক্তি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আসাদুর রহমানের পাঠানো এক বার্তায় এ দাবি জানানো হয়।

বিস্তারিত...

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

রোহিঙ্গাদের ভরণপোষণে আসছে নতুন প্রকল্প

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভরণপোষণে নতুন প্রকল্প আসছে। এর সুবাদে তাদের পানি সংকট ও অবকাঠামো সমস্যার সমাধান হবে। নতুন এই প্রকল্পে খরচ হবে প্রায় সাড়ে ৬শ কোটি টাকা। যার বড় অংশই অনুদান।

বিস্তারিত...

৯ মাসে নজরুল ইনস্টিটিউটে যা যা পরিবর্তন

জুলাই অভ্যুত্থানের পর গত বছর ২৩ সেপ্টেম্বর কবি নজরুল ইনস্টিটিউটের নতুন নির্বাহী পরিচালক পদে আসীন হন লেখক ও গীতিকবি লতিফুল ইসলাম শিবলী। পরবর্তী দুই বছর মেয়াদে তাকে এই পদে নির্বাচিত করা হয়। এরপর চলতি বছরের ২৮ জানুয়ারি কবি নজরুল ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে ‌‌‌‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট’ করা হয়।

বিস্তারিত...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর প্রতিক্রিয়া দেখালেন জামায়াত আমির

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিস্তারিত...

বর্তমান পরিস্থিতিতে ভ্রাতৃত্ব ও শৃঙ্খলার চর্চা আরও জরুরি: সেনাপ্রধান

ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলার চর্চা করতেই ‘অলিম্পিক ডে রান ২০২৫’–এর আয়োজন করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। জাতীয় স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেন সংগঠনটির সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বিস্তারিত...

জাতীয় নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ