অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগ ও প্রয়োজনী ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ এ কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্রে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের এটির বাস্তবায়নের কথা বলেছেন। এটি আইনি এবং এর বাইরে কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। বুধবার (৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দেশবাসীকে আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষে হোক। এই স্লোগান দেশবাসীর কাছে পৌঁছে দিতে নেতাকর্মী আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রোববার রাজধানীর শাহবাগে ছাত্র-সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বণ্টন হবে তার জন্য কেউ জীবন দেয়নি৷ তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা। আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হল নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে (আইইবি) জুলাই গণঅভ্যুত্থানে বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) ঢাকা কেন্দ্র।
নির্বাচনের মাধ্যমের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। এ পরিস্থিতি মোকাবিলায় জুলাই আন্দোলনে অংশ নেয়া সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। শনিবার (২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ের এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’য় তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক একটা বোঝাপড়া না থাকলে তিক্ততা সৃষ্টি হবে। দলগুলোর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেস ক্লাব আলোচনা সভার আয়োজন করেছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় দোকান মালিক মো. জাহাঙ্গীর ভূঁইয়াকে (৫৭) পিটিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ স্বাক্ষরিত চিঠিতে এ বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
সমাবেশের স্থান পরিবর্তন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুরোধে শহীদ মিনার ছেড়ে দিয়ে আগামী রোববার (৩ আগস্ট) শাহবাগে ছাত্র সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বুধবার (৩০ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যায়লে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য আবারো যুক্তরাজ্যে পাঠাতে চায় বিএনপি। এ লক্ষ্যে সহযোগিতার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জানা যায়, গত ২৭ জুলাই বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন সবাই কাঠামো পরিবর্তন চায়, মানুষের কল্যাণে না আসলে সংস্কার কোন কাজে আসবে না। মঙ্গলবার সকালে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক সংগঠনের যৌথ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার প্রতিমুহূর্তে সংস্কারের কথা বলছেন। ইনডাইরেক্টলি রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছে আমরা সহযোগিতা করছি না। তাদের একথাগুলো ঠিক নয়। আমরা সর্বক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে সহযোগিতা করছি। আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই।
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে ওয়াকআউটের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্ম নিতে পারে, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। তবে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য নষ্ট হবে বলে তিনি সতর্ক করেন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক নির্বাচন কি এটা জনগণ বোঝেন না। দেশে এখন একটা জগা খিচুড়ি অবস্থা চলছে। কিছু কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নিবার্চনের কথা বলছে। কিন্তু তারাই জানে না, পিআর পদ্ধতি কী? শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার পতন ও জুলাই-২৪ বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক’ আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ অনুষ্ঠানের আয়োজন করেছে জিয়া পরিষদ।
উপদেষ্টা পরিষদের কেউ কেউ ফ্যাসিষ্ট হাসিনার সঙ্গে এবং তার রেজিমের সঙ্গে জড়িত ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ২৪ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটরিয়ামে জেলা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।