চট্টগ্রামের চকবাজারে এক যুবককে পুলিশে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে রাতভর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এসময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। সোমবার দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। এতে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না, সে মানবজাতির কলঙ্ক। রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এসময় প্রত্যক শহীদের নামে মাজার প্রাঙ্গনে একটি করে নিম গাছ লাগানো হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (শনিবার, ১৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে যান তিনি।
বিএনপি কোন বিপ্লবী দল নয় উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জুলাই আগষ্ট গণঅভ্যুথানের বর্ষপূর্তীতে আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। আলোচনা সভায়টি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাই মিলে দেশটা গড়তে হবে, এজন্য দরকার নির্বাচন। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত।
পরিকল্পিতভাবে প্রযুক্তি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল বিএনপির নামে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার (৮ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ফেব্রুয়ারির মধ্যেই অন্তর্বর্তী সরকার নির্বাচনের আয়োজন করবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন বলেন, নির্বাচন ও ভোটের মাধ্যমেই দেশ সঠিক পথে এগোবে।
গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার এক অবর্ণনীয় শোষণ ও জুলুুমের রাজত্ব কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
জুলাই ঘোষণাপত্র দেয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে চব্বিশের গণঅভুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রনেতারা। কিন্তু দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চায়, সংবিধানে অন্তর্ভুক্তি নয়, ‘রাজনৈতিক দলিল’ হিসেবে থাকুক জুলাই ঘোষণাপত্র ও সনদ। গত বছরের ৩১ ডিসেম্বররে ছাত্রনেতারা ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিলে অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে এ নিয়ে খসড়া পাঠায়।
জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে টেলিকম খাতে নতুন নীতিমালা একতরফাভাবে প্রণয়ন করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর তিন দফায় চীন সফর করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দশ সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে। গত শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপি মহাসচিব আলমগীর বলেছেন, চীন সফরের মধ্যদিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমরা জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের সঠিক মর্যাদা দিতে চাই। এই জুলাই আগস্টেই তাদেরকে সম্মান দিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির উদ্যোগে অনুষ্ঠিতব্য আলোচনা সভা ও বিশেষ অনুষ্ঠানের ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
পতিত অবৈধ আওয়ামী লীগ সরকারের ৩০০ এমপির বিরুদ্ধে একাই লড়াই করার দাবি করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
চীন সফর সফল হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের টার্মিনালে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। রাত ১০টা ৪০ মিনিটে এয়ার চায়নার ফ্লাইটে বিএনপি মহাসচিবসহ প্রতিনিধি দল চীনের গুয়াংজু বিমানবন্দর থেকে ঢাকায় পৌঁছান। বিমান বন্দরে তাদেরকে স্বাগত জানান ঢাকায় চীনের দূতাবাসের কর্মকর্তারা।