তিন দফা দাবিতে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শনিবার ভোরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা হয়েছে। শনিবার সকাল থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শাহবাগে অবস্থান নিয়ে সড়ক আবরোধ করেন। ফলে যান চলাচল বন্ধ রয়েছে।
ছাত্র-জনতা হত্যা মামলায় চলতি মাসেই শুরু হচ্ছে শেখ হাসিনার বিচারকার্যক্রমএ পতিত শেখ হাসিনার আমলে জুলাই- আগস্টের ছাত্র আন্দোলনে ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। এদের অধিকাংশই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ৮ই মে বৃহস্পতিবার লন্ডনে এ সাক্ষাৎ হয়। সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর থেকেই জনমনে কৌতূহল সৃষ্টি হয় দলের হাইকমান্ডের সঙ্গে কী কথা হলো, কী বার্তা পেলেন আরিফ?
সিলেট সীমান্তের ওপারে মেঘালয়ের জৈন্তিয়া হিলস এলাকায় রাত্রিকালীন কারফিউ জারি করেছে ভারতীয় জেলা প্রশাসন। শুক্রবার (৯ মে) পূর্ব জৈন্তিয়া হিলস জেলা ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ নিষিদ্ধসহ তিন দফা ঘোষণা নাহিদের
ভারতে ইউটিউবে বাংলাদেশের ৪টি বেসরকারি টেলিভিশন বন্ধ করা হয়েছে। দেশটির সরকারের আবেদনের প্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলাসংক্রান্ত উদ্বেগের কারণ দেখিয়ে চ্যানেলগুলো বন্ধ করে দিয়েছে ভিডিও প্রদর্শনের এই মাধ্যমটি। বন্ধ হওয়া চ্যানেলগুলো হলো—যমুনা, একাত্তর, বাংলাভিশন এবং মোহনা টেলিভিশন। শুক্রবার তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ডিসমিসল্যাব তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ভারত ও পাকিস্তান সংঘাতকে ঘিরে ফেনীর ১০৩ কিলোমিটার স্থল ও নদী সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছিল। তবে বিজিবির টহল জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে সীমান্তবাসীর মাঝে।
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, ১৯৭৪ সালে আওয়ামী লীগ ধ্বংসকারী শেখ মুজিবের করা কালো আইনের ১৯ ধারায় সরকার চাইলে দলটি নিষিদ্ধ করতে পারে। শুক্রবার সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকুপায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল রাজধানীর শাহবাগ। সেখানে ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’সহ নানা স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। এর মধ্যে এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি।
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়কে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যমুনার আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়ক ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকেই ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে। একথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (৯ মে) বিকেলে পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
আর বিলম্ব,কালক্ষেপণ না করে অতি দ্রুত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান মো. মজিবুর রহমান মঞ্জু।
পদ্মা নদী থেকে ধরা প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে সাড়ে ৮ হাজার টাকায়। শুক্রবার (০৯ মে) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজারে ইলিশটি নিলামে বিক্রি হলে স্থানীয় এক ব্যবসায়ী আট হাজার টাকায় কেনেন। পরে তিনি এক প্রবাসীর কাছে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করেন। শুক্রবার (০৯ মে) সকালে পদ্মা নদীর মোহনায় ফরিদপুরের কবিরপুর চরে জেলেদের জালে ইলিশটি ধরা পড়ে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি ও তার অঙ্গসংগঠন ছাড়া সব রাজনৈতিক দল এখন শাহবাগে। বিএনপি এলে জুলাইয়ের ঐক্য পুনঃপ্রতিষ্ঠিত হবে। শুক্রবার (৯ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা বলেন সারজিস আলম।