‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’- স্লোগানে উত্তাল রাজধানীর শাহবাগ।আন্দোলনকারীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো এলাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়ার পরই দলমত নির্বিশেষে সব শ্রেণির মানুষ শাহবাগে জড়ো হতে শুরু করেন।
পাকিস্তানকে ৭০০ কোটি ডলার ঋণ সহায়তার পরবর্তী কিস্তি ছাড়ের বিষয়টি আজ শুক্রবার বিবেচনার করতে যাচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এদিকে পাকিস্তানকে আরও ঋণ না দেওয়ার বিষয়ে ভারত চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে। ভারত-পাকিস্তান সীমান্তে ক্রমেই বাড়তে থাকা উত্তেজনার মধ্যে আইএমএফ-এর এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার দিবাগত মধ্যরাতে ছেলে ও শ্যালককে নিয়ে দেশত্যাগ করেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নানা আলোচনা-সমালোচনা চলছে। পতিত সরকারের সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বেশ কয়েকজন নেতা।
ইউনাইটেড পিপল বাংলাদেশ নামে একটি রাজনৈতিক প্লাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। এতে আহ্বায়ক হয়েছেন শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আলী আহসান জোনায়েদ। শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর বাবা আব্দুর রহমান।
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট আগামী সোমবার চিফ প্রসিকিউটর বরাবর দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্হা। শুক্রবার (৯ মে) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তার ফেসবুক পোস্টে এমন আশা প্রকাশ করেন।
মিয়ানমারের রাখাইনে এবার আরাকান আর্মির নির্যাতনের মুখে বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। তাদের দাবি, জান্তা বাহিনীর চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি। যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। এরই মধ্যে নতুন করে ১ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে। শুক্রবার (৯ মে) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার।
চুয়াডাঙ্গায় গত তিনদিন ধরে তীব্র থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার বেলা ৩টায় চলতি মৌসুমে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ। বেলা ১২টায় ছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ৩৩ শতাংশ।
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। প্রকৃত সংখ্যা নিশ্চিত হওয়া না গেলেও সংখ্যাটি ৫৪ থেকে ৫৬ বলে সূত্রের খবর। গতকাল বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের ঠেলে পাঠায়। তাঁদের মধ্যে যাচাই–বাছাই করে ৪৪ বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়েছে বিজিবি। এই ৪৪ জনকে আজ শুক্রবার সকালে বড়লেখা থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সন্ত্রাস দমন আইনসহ অন্য আইনও আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। শুক্রবার (৯ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি। এ সময় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়েও ব্যাখ্যা দেন তিনি।
আওয়ামী লীগ আমলের দুইবারের রাষ্ট্রপতি ও জুলাই হত্যা মামলার আসামি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনার পর আওয়ামী লীগ দলটিকে নিষিদ্ধ করার দাবি জোরদার হয়েছে। এই প্রেক্ষাপটে সমালোচনার মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দেশে উষ্ণতম মাস এপ্রিল। কিন্তু এবার ততটা উষ্ণ ছিল না এ মাস। চলতি মে মাসের প্রথম সপ্তাহেও তাপমাত্রা মোটামুটি সহনীয় ছিল। কিন্তু গত বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে। আজ শুক্রবার দেশের ৪৫ জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, আজ দেশের যত অংশজুড়ে তাপের বিস্তার, তা চলতি বছরে দেখা যায়নি। আজ রাজধানীতেও প্রচণ্ড গরম পড়েছে।
অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, দেশের সবচেয়ে বড় কাঠামোগত সমস্যা হলো মানসম্পন্ন শিক্ষাকাঠামো না থাকা। বর্তমানে শিক্ষিতদের মধ্যে প্রতি তিনজনের মধ্যে একজন বেকার। অথচ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বহু কমিশন গঠন করলেও শিক্ষা সংস্কারে কোনো কমিশন গঠন করেনি। বৈষম্য নিরসনের এ সরকার শিক্ষাবৈষম্য দূর করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে। গ্রামাঞ্চলের উন্নয়ন হয়নি বললেই চলে। এখন সময় এসেছে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করার।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার মাধ্যমে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীতে ফ্যাসিবাদবিরোধী গণসমাবেশ শুরু হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নেমেছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুক্রবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।