সশস্ত্র বাহিনীকে দেওয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়ানো হয়েছে। ১৪ মে থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত এ মেয়াদ বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৮ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রুর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয়।
ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, রাখাইনে প্রস্তাবিত মানবিক করিডোর প্রক্রিয়ায় চীন যুক্ত নয়। চীন প্রতিটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করে। বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত এক সেমিনারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সিলেটের তামাবিলের খাসিয়া হাওরে শূন্য রেখায় সার্ভে নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র বাড়াবাড়ির কারণে লাঠিসোঁটা নিয়ে বের হয়েছিলেন সীমান্তঘেষা বাংলাদেশ অংশের কয়েকটি গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিজিবি ও বিএসএফ সদস্যরা নিজ নিজ দেশের সার্ভে টিমকে নিয়ে সরে যান। বৃহস্পতিবার দুপুরে সীমান্তরেখায় এ ঘটনা ঘটে। তবে সার্ভে টিমের এই কার্যক্রম সম্পর্কে বিকেল পর্যন্ত অবগত ছিলেন না সিলেটের জেলা প্রশাসক।
কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারত-পাকিস্তান যুদ্ধ ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে কোন ধরনের সমস্যা নেই। কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারবেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার মোকলেছপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ব্রি ধান-৮৮ কাটার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ১৬ বছর ধরে যে সকল রাজনৈতিক শক্তি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তাদের সকলেরই চাওয়া এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে নাগরিক অধিকার সুরক্ষার জন্য একটি স্বাধীন বিচার বিভাগ থাকবে, একটি জবাদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা থাকবে।
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মিরপুরে ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্স ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশ ও চীন সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (৮ মে) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্ত চেয়ে রাষ্ট্রদূত বলেন, ‘এমন সংকটময় সময়ে চীন সবসময়ই সত্যের পক্ষে থাকবে। পরিস্থিতি শান্ত করতে উভয় দেশকে কাজ করতে হবে।’
দেশের শিল্প সুরক্ষায় গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্কে পুরোপুরি অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ খাতের শিল্প কারখানা ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত এ সুবিধা পাবে। এসব পণ্য আমদানিতে ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক ছিল। বুধবার (৭ মে) এ প্রজ্ঞাপন জারি করে এনবিআর বলেছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আবেদনের শুনানি শেষে আগামী ২৭ মে রায়ের তারিখ ঠিক করা হয়েছে।
সঞ্চয়পত্র কেনায় আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হতে পারে। বর্তমানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে আগের বছরের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) জমা দিতে হতো। এতে ভোগান্তিতে পড়েন সীমিত ও মধ্যম আয়ের মানুষ।
শেখ হাসিনা সরকারের পতনের পর ঢালাও হারে মামলা দিয়ে মামলা বাণিজ্য করা হচ্ছে। সেই সঙ্গে অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এসবের জন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের দিকে অভিযোগের আঙুল তুলেন সারজিস।
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশকে আদর্শ বলে বিবেচনা করবে। বৃহস্পতিবার জাতীয় সংসদের এলডি হলে ভাসানী অনুসারি পরিষদের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবার আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ইস্যুতে ক্ষোভ ঝাড়লেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বৃহস্পতিবার (০৮ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে ক্ষোভ ঝাড়েন তিনি। পোস্টে তিনি লিখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়।
ক্রম পরিবর্তনশীল ভারত-পাকিস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে (তীক্ষ্ণ নজর) ঢাকা। চলমান উত্তেজনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের তরফে দুই দেশকেই শান্ত, সংযত এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
চলতি মাসের দুই শনিবার (১৭ ও ২৪ মে) সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে এমন নির্দেশ দেওয়া হয়েছে। আদেশে বলা হয়েছে, সরকার আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সরকারি ছুটি এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে (শনিবার) ও ২৪ মে (শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা সিদ্ধান্ত নিয়েছে।