| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য: আসিফ

যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। বুধবার ভোর ৪টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

শেখ হাসিনাকে ৮ মে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি

দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৃহস্পতিবার (৮ মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি পাঠানো হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের কাছে তলবি চিঠি পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

বুধবার (৭ মে) ভোরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি। আটকদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মো. আনসারুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)।

বিস্তারিত...

এনআইডির তথ্য ফাঁস, দুই প্রতিষ্ঠানের তথ্য যাচাই সেবা বন্ধ করল ইসি

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়ায় আনসার-ভিডিপি ও ব্র্যাক ব্যাংকের এনআইডি তথ্য যাচাই সেবা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

সরকারি চাকরি ফিরে পাচ্ছেন ডা. জোবাইদা রহমান

সরকারি চাকরি ফিরে পেতে যাচ্ছেন জিয়া পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। সব প্রক্রিয়া শেষে দু-একদিনের মধ্যে আদেশ জারি করবে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে ২০১৩ সালে দেশে ফিরে নিজ কর্মস্থলে যোগদান না করায় বাংলাদেশ সার্ভিস রুলস অনুযায়ী তার চাকরির অবসান হয়।

বিস্তারিত...

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে : ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (০৭ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। অধ্যাপক আলী রীয়াজ বলেন, প্রতিটা রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন অবস্থান থাকবে। কিন্তু কিছু মৌলিক জায়গায় আমাদের ঐকমত্যে আসতে হবে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলো ছাড় দেবেন। তাদের কাছ থেকে কমিশন এটাই প্রত্যাশা করে।

বিস্তারিত...

ভারত-পাকিস্তান যুদ্ধ কারও জন্য মঙ্গল বয়ে আনবে না : জামায়াত আমির

ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারও জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (০৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

বিস্তারিত...

সীমান্তের ওপারে যারা থাকবে, তাদের সঙ্গেই যোগাযোগ রাখব: নিরাপত্তা উপদেষ্টা

বাংলাদেশ সার্বভৌম রাষ্ট্র। নিজ স্বার্থে যার সঙ্গে ইচ্ছা, তার সঙ্গে কথা বলবো। কে কি বললো যায় আসে না। ফলে সীমান্তের ওপারে যেই থাকবে, তার সঙ্গে বাংলাদেশ যোগাযোগ রাখবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ড. খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

মা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানু’র সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান।

বিস্তারিত...

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে নারীর পাশে দাঁড়াতে হবে: উপদেষ্টা শারমীন মুরশিদ

বৈষম্যহীন বাংলাদেশ গড়তে, নারীর পাশে দাঁড়ানোর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান উপদেষ্টা উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বিস্তারিত...

রাজনীতিতে তরুণদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সমাজে অর্থবহ পরিবর্তন আনতে রাজনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি অংশগ্রহণে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের একদল তরুণ কর্মীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

বিস্তারিত...

চার খাতে এডিবির কাছে সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই উন্নয়নের জন্য ডিজিটাল অন্তর্ভুক্তি, জলবায়ু কার্যক্রম, আঞ্চলিক সংযোগ এবং টেকসই অর্থায়ন- এই চার খাতে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে উন্নততর সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিস্তারিত...

নির্বাচনি এলাকার সীমানা পুনর্নির্ধারণে আইন সংশোধনের অনুমোদন

জাতীয় সংসদের বিভিন্ন আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত আইন সংশোধনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বিস্তারিত...

‘দ্য হিন্দুর’ সাংবাদিক নিপীড়নের প্রতিবেদন মিথ্যা: সিএ প্রেস উইং

‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাসে বাংলাদেশের ৬৪০ জন সাংবাদিককে টার্গেট করেছে’- বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ভারতীয় দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত প্রতিবেদনটি ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে- তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

বিস্তারিত...

আ‘লীগ নিষিদ্ধে ‘জুলাই ঐক্য’ প্লাটফর্মের আত্মপ্রকাশ

জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জুলাই স্পিরিট ধারণকারী সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ঐক্যজোট ‘জুলাই ঐক্য’ এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটেছে। মঙ্গলবার (৬ মে) বিকাল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ