সোমবার (৫ মে) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ব্যারিস্টার রাজ্জাকের বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী। জানাজার আগে তার জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রাজ্জাকের ছোট ছেলে ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিকী।
লন্ডনে চিকিৎসা শেষে চার মাস পর ফের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী সোমবার লন্ডন থেকে রওনা হবেন, পরের দিন মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি।
পণ্য উৎপাদনে জোর না দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানির সিদ্ধান্তে আমাদের কৃষকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
চলতি বছরের বাকি সময়ে (মে থেকে ডিসেম্বর পর্যন্ত) বিদ্যুৎ ও জ্বালানি ক্রয় এবং এই খাতের বৈদেশিক ঋণের দেনা পরিশোধের জন্য প্রায় ১০ দশমিক ৮ বিলিয়ন বা ১ হাজার ৮০ কোটি ডলার প্রয়োজন হবে। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা না গেলে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানি পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতে ইসলামের মহাসমাবেশে নিহতদের মধ্যে ৯৩ জনের নাম ও পরিচয় প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তালিকাটি প্রাথমিক খসড়া এবং এ সংখ্যা যাচাই-বাছাইয়ের পর আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংগঠনটি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫৪ জনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। রোববার (৪ মে) রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলাম।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্য সংস্কার কমিশন। সোমবার (৫ মে) সকাল ১১টায় স্বাস্থ্য বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিকট তাদের প্রতিবেদন পেশ করেন।
অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে। রোববার (৪ মে) ইতালির মিলানে ৫৮তম এডিবি বার্ষিক সভায় এডিবির (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সাথে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন।
রাখাইনে জরুরি ত্রাণ সহায়তা পাঠাতে মানবিক করিডোর নিয়ে বিতর্ক ও বিরোধিতার মধ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের সঙ্গে কোনো ধরনের প্রক্সি যুদ্ধে জড়াবে না বাংলাদেশ। রোববার ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি সোমবার (৫ মে) দুই দিনের সফরে ঢাকা আসছেন। ঢাকা সফরে ইতালিতে নিয়মিত ও বৈধ অভিবাসন নিয়ে আলোচনা প্রাধান্য পাবে।
গত ৫৩ বছরে বাংলাদেশে গণতন্ত্র সুরক্ষিত হয়নি, বরং বারবার ভূলুণ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার (৪ মে) সংসদ ভবনের এল.ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক পার্টির আলোচনার সময় তিনি মন্তব্য করেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি অপরিহার্য বিষয়। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, কোনো সেক্টরের সংস্কার কার্যক্রমই স্থায়িত্ব পাবে না। বিচার বিভাগে সংস্কারের ওপর ভিত্তি করে আরও বৃহত্তর সংস্কারের কাঠামো নির্মিত হতে পারে। রোববার (৪ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে তিনি এসব কথা বলেন।
জাতীয় অভিযোজন পরিকল্পনা (এনএপি) বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোর সাথে পানি সম্পদ ব্যবস্থাপনা, দুর্যোগ প্রস্তুতি এবং বন ও বন্যপ্রাণী সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এই পরিকল্পনা শুধু কারিগরি বা প্রশাসনিক না হয়ে তাতে স্থানীয় জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এতে হাসনাতের হাত রক্তাক্ত হয়েছে বলেও জানান তিনি।
৫ আগস্টের পর গত ৯ মাসে কমপক্ষে ৩৬টি হামলার ঘটনা ঘটেছে জুলাই আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের ওপরে। এ নিয়ে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক, মিডিয়া গবেষণা ও বিশ্লেষণী উইং ‘বাংলাফ্যাক্ট’ পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।