গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব এবং দুর্যোগসহনশীল। রাজউককে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। ভবনের নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগত মান যাচাইয়ের জন্য দক্ষ ও আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি হয়নি আজ।
যে কোনো ধরনের বড় সংস্কার রাজনৈতিক ঐক্যমত ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্ত নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, সাইবার সুরক্ষা আইন সংশোধন করে নতুন অধ্যাদেশে প্রথমবারের মতো ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রস্তাবিত এই অধ্যাদেশে অনলাইন জুয়াকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী ও শিশু নির্যাতন এবং যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
গৃহায়ন সচিব বলেন, আইন না মানার প্রবণতার পাশাপাশি রাজনৈতিক প্রভাবের কাছে রাজউক কর্মকর্তারা অসহায়। আইন না মানলে নিরাপদ রাজধানী গড়ে তোলা সম্ভব নয় বলেও জানান তিনি।
পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আগামী ৫ জুন থেকে। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন। আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা প্রথম আলোকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ ১৭ বছর পর শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফিরলেন জোবাইদা রহমান। স্বামী তারেক রহমানের সঙ্গে লন্ডনের উদ্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ ছেড়েছিলেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, টেকসই উন্নয়নের সঠিক মানদণ্ড নিশ্চিত না হলে ন্যায্য রূপান্তর সম্ভব নয়, বরং ‘গ্রীনওয়াশিং’ প্রবণতা বাড়ে। তিনি বলেন, টেকসই পরিবর্তন কেবল জ্বালানি খাতে সীমাবদ্ধ রাখা যাবে না, কৃষি, উৎপাদন ও টেক্সটাইলসহ প্রতিটি ক্ষেত্রের জন্য নির্দিষ্ট নির্দেশনা থাকা দরকার।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এই ছুটি ঘোষণা করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
রাষ্ট্রের মৌলিক সংস্কারের একটি রূপরেখা জাতীয় ঐকমত্য কমিশনকে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে এ সংস্কার প্রস্তাব হস্তান্তর করে দলটির সদস্য সচিব আখতার হোসেন।
দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে মঙ্গলবার দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ সকাল সাড়ে ১০টার পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সভায় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা।
বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান নিলেও এখনই ভোট চায় না জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। বাস্তবতার নিরিখে নতুন দল হিসেবে এখনই ক্ষমতায় যাওয়ার কোনো ভাবনা ‘বাস্তবসম্মত নয়’ বলে মনে করেন দলটির নেতারা।
পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির ইকোসিস্টেম গড়ে তুলতে বাংলাদেশি স্টার্টআপ ফাস্টপাওয়ার টেক পেয়েছে ১৮০ কোটি টাকার বৈদেশিক বিনিয়োগ। যৌথ অংশীদার হিসাবে এ বিনিয়োগ করছে চীনের জ্বালানি প্রযুক্তি প্রতিষ্ঠান এনইউসিএল নিউ এনার্জি টেকনোলজি (জিডি) লিমিটেড। ফাস্টপাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেডের বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে বাংলাদেশজুড়ে ইলেকট্রিক ভেহিকল (EV) চার্জিং স্টেশন, অ্যাসেম্বলি লাইন ও কারখানা স্থাপন করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে ঢাকার ওসমানী উদ্যানে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) সূত্রে এই তথ্য জানা গেছে।