| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

‘ঘুষ’নেয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুদকে তলব

ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগের মামলার তদন্তে আসামি হিসাবে বক্তব্য দেয়ার জন্য যুক্তরাজ্যের সাবেক এমপি টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১৪ মে সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

এনবিআর ভেঙে দুই বিভাগ: খসড়া অধ্যাদেশ বাতিলেই কি সমাধান

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুই বিভাগ গঠনের খসড়া অধ্যাদেশে প্রশাসনিক ক্যাডার থেকে সচিবসহ অন্যান্য পদে জনবল নিয়োগের বিধান রাখা হয়েছে। এতে রাজস্ব কর্মকর্তাদের মধ্যে চরম ক্ষোভ, অসন্তুষ্টি ও হতাশা তৈরি হয়েছে।

বিস্তারিত...

গোপনে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ।

বিস্তারিত...

এবারের এপ্রিলে লোডশেডিং কেন কমল

দেশের উষ্ণতম মাস এপ্রিল। তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ মাসে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়। তাই বাড়তি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নিতে হয়। গত দুই বছর এপ্রিলে বড় ধরনের লোডশেডিং দেখা গেছে। তবে এ বছরের এপ্রিলে তেমন লোডশেডিংয়ের মুখে পড়তে হয়নি। এ বছরের এপ্রিলে লোডশেডিং কম হওয়ার পেছনের কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার উৎপাদন কিছুটা বাড়লেও লোডশেডিং কমাতে বড় ভূমিকা রেখেছে আবহাওয়া পরিস্থিতি।

বিস্তারিত...

রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় আরও এক মামলা

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়াকে প্রধান আসামিসহ ৭১ জন শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিস্তারিত...

‘ন্যায়বিচার নিশ্চিত হলে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না’

ন্যায়বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে আর কোনো জালিম এদেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) সকালে আজিমপুর কবরস্থানে জামাতের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাকের কবর যিয়ারতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের পদক্ষেপ: এবার চামড়া সংগ্রহে রেকর্ডের আশা

আসন্ন কোরবানির ঈদে পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে উচ্চপর্যায়ের কমিটি গঠন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় স্বস্তি ফিরছে মাঠ পর্যায়ের ব্যবসায়ীদের। কারসাজি এড়িয়ে সরকার নির্ধারিত দামে ট্যানারি মালিকরা চামড়া কিনলে এবার রেকর্ড পরিমাণ চামড়া সংরক্ষণের আশা তাদের। একইসঙ্গে ট্যানারি মালিকদের কাছে থাকা বকেয়া পাওনা পরিশোধের পাশাপাশি ঋণ সুবিধার কথা বলছেন আড়তদাররা।

বিস্তারিত...

ভারত পাকিস্থান সংঘাত: ঢাকামুখী তিনটি ফ্লাইটের রুট পরিবর্তন

ভারত-পাকিস্তান সীমান্তে সংঘটিত মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে ভারত-পাকিস্তান আকাশপথ বর্তমানে অনিরাপদ বিবেচিত হওয়ায় বাংলাদেশগামী ৩টি আন্তর্জাতিক ফ্লাইট তাদের আকাশরুট পরিবর্তন করেছে। বুধবার সকাল থেকে স্বাভাবিক ভাবেই ডাইভার্টেড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে শুরু করেছে। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছেন।

বিস্তারিত...

১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনে ত্রিপক্ষীয় চুক্তি

পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ উৎপাদনে রবি আজিয়াটা, ফ্লোসোলার সল্যুশনস লিমিটেড ও গ্রিনপাওয়ার এশিয়ার মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় একটি ১০০ মেগাওয়াট পিক (এমডব্লিউপি) সৌরবিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণ ও পরিচালনার জন্য স্পেশাল পারপাস ভেহিকল (এসভিপি) গঠন করা হবে।

বিস্তারিত...

সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ বাংলাদেশি হজযাত্রী

হজের উদ্দেশে বুধবার দুই হাজার ২৪৮ জন সৌদি আরব যাত্রা করেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে রওনা হয়েছেন এক হাজার ৪৪৬ জন এবং সৌদি এয়ারলাইনসে ৮০২ জন। এ পর্যন্ত ৩২ হাজার ৫৮৮ জন হজযাত্রী জেদ্দায় পৌঁছেছেন।

বিস্তারিত...

ইনজাঘির ‘অন্যতম সেরা’ রেফারিতে ক্ষুব্ধ বার্সা শিবির

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হেরেছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৭-৬ গোলের জয়ে ফাইনালে চলে গেছে ইতালির জায়ান্টরা। ম্যাচে পোলিশ রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বার্সেলোনার কোচ ও খেলোয়াড়রা। তবে ইন্টার মিলানের কোচ ইনজাঘির মতে, ইউরোপের অন্যতম সেরা কোচ সেজমন মার্সিনিয়াক।

বিস্তারিত...

ঢাবির ভর্তি পরীক্ষায় মেধাবীদের ভরাডুবি কেন?

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন প্রায় দুই লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা ন্যূনতম পাসের নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের ৯০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফলকেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ-৫ পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়ছেন শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণের উপায় খুঁজছে বোর্ড।

বিস্তারিত...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী আমিরাত

বুধবার (৭ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান সহাবস্থান ও সনহশীল বিষয়ক মন্ত্রী শেখ নাহায়ান বিন মোবারক আল নাহায়ান। নাহায়ান প্রধান উপদেষ্টাকে বলেন, ‘আমাদের রাষ্ট্রপতির নির্দেশে আমি এখানে এসেছি বাংলাদেশের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং আমাদের বন্ধুত্বকে আরও জোরদার করতে। সাম্প্রতিক সময়ে আমাদের দুই সরকার যে বর্ধিত সংলাপের আয়োজন করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। আমরা বিনিয়োগ ও ভিসাসহ সব ক্ষেত্রে সহযোগিতা নিশ্চিত করতে এবং আশ্বস্ত করতে চাই।’

বিস্তারিত...

খুন-গুমহীন দেশ গড়তেই এই সংস্কার: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার দেশের সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। গুম-খুনহীন একটি দেশ গড়তেই এই সংস্কার। বুধাবার (৭ মে) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

ভারত থেকে এভাবে ‘পুশ–ইন’ সঠিক নয়: খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ‘ভারত থেকে এভাবে পুশ–ইন করাটা সঠিক প্রক্রিয়া নয়। আমরা এরই মধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ