| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সারজিস আলমের সতর্কতা

জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম তাকে নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (৭ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। পোস্টে সারসিজ আলম লেখেন, ‘আমার ছবি বা নাম ব্যবহার করে কেউ বিভ্রান্তি ছড়ালে, সরাসরি আমার সাথে যোগাযোগ করুন। প্রতারণা থেকে সতর্ক থাকুন।’

বিস্তারিত...

৬,৫৭১ কোটি টাকার হিসাব না দিয়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের পিডি ‘পলাতক’: উপদেষ্টা

কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হওয়া ৬ হাজার ৫৭১ কোটি টাকার হিসাব না দিয়েই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া সাবেক প্রকল্প পরিচালক ‘পালিয়ে গেছেন’ বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

উপদেষ্টাদের ভ্রমণ বিল তুলতে দিতে হবে ৭ তথ্য

সরকারের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীদের ভ্রমণ ব্যয়ের রাষ্ট্রীয় বরাদ্দ পাওয়ার ক্ষেত্রে নতুন কিছু নির্দেশনা দিয়েছে সরকার। গত ৪ মে ভ্রমণ ব্যয় খাতে অর্থ বরাদ্দ কিংবা অগ্রিম অর্থ বরাদ্দের প্রস্তাব পাঠানোর ক্ষেত্রে সাত ধরনের তথ্য উপস্থাপনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরিপত্রটি বুধবার (৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিস্তারিত...

সিঙ্গাপুর থেকে আসবে আরও ২ কার্গো এলএনজি, ব্যয় কত?

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে আরও ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা ৬৪ পয়সা। বুধবার (৭ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বিস্তারিত...

মাঠ পর্যায় থেকে ইনোভেটিভ আইডিয়া সংগ্রহ করতে হবে: ফরিদা আখতার

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইনোভেশন যত বেশি পরস্পর আদান-প্রদান করা যাবে, ইনোভেশন তত বেশি সফল হবে। বুধবার (৭ মে) সকালে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় আয়োজিত ‘ইনোভেশন শোকেসিং ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ডিএনসিসির নতুন ১৮ ওয়ার্ডের উন্নয়নে ১০০ কোটি টাকা বরাদ্দ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও সড়ক নির্মাণে ১০০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৭ মে) রাজধানীর দক্ষিণখানে একটি নবনির্মিত সড়ক উদ্বোধনের সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ তথ্য জানান।

বিস্তারিত...

আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে না: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছে না সরকার। বুধবার (৭ মে) শিল্প খাতে গ্যাস সরবরাহ বিষয়ে অনুষ্ঠিত সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, দেশীয় গ্যাস উৎপাদন হ্রাস পাওয়ায় ঘাটতি পূরণে এলএনজি আমদানি বাড়ানো হচ্ছে, যার ফলে প্রায় ১১ হাজার কোটি টাকার ঘাটতি হবে। তবে জনস্বার্থ ও শিল্পখাতের কথা বিবেচনা করে দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিস্তারিত...

গেজেট হলেই ৬১ আসনের সীমানা নির্ধারণ: ইসি সচিব

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (৭ মে) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

বাংলাদেশে ঢুকে পড়া ৬৬ ভারতীয় আটক, সবাই গুজরাটের বাসিন্দা

খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙা সীমান্ত এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। আটকরা নিজেদের গুজরাটের বাসিন্দা দাবি করেন বলে জানা গেছে। খাগড়াছড়িতে বুধবার (৭ মে) সকাল থেকে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে তাদের আটক করা হয়।

বিস্তারিত...

সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন

সরকারি চাকরিজীবীদের আতঙ্ক কাটছে না। গত বছরের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে একের পর এক অলিখিত সরকারি সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আতঙ্কিত করে তুলছে। শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে চিহ্নিত সচিব, সিনিয়র সচিব, বিতর্কিত নির্বাচনে দায়িত্ব পালনকারী ডিসি, এসপি, ইউএনও, ওসি, ম্যাজিস্ট্রেট, জুলাই আন্দোলনে মদতদাতা, গুলি চালানো ও আন্দোলন থামিয়ে দেওয়ার নির্দেশদাতা নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পদে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ, ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রক্রিয়া শেষ হতে না হতে এবার তারা সরাসরি চাকরি হারানোর আতঙ্কে আছেন বলে জানা গেছে।

বিস্তারিত...

বিমানে স্বদেশ ফিরলেন মিয়ানমার সেনা-বিজিপিসহ ৪০ নাগরিক

কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমান যোগে স্বদেশে ফিরলেন মিয়ানমারের সেনা ও বিজিপি সদস্যসহ ৪০ জন নাগরিক। এর মধ্যে ৩৪ জন মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া সেনা ও বিজিপি সদস্য। অপর ৬ জন সীমান্ত অতিক্রম করে মাদকপাচার ও হত্যা মামলায় বিভিন্ন মেয়াদে সাজাভোগকারি আসামি।

বিস্তারিত...

একনেক সভায় ৩ হাজার ৭৫৬ কোটি টাকার ৯টি প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়সম্বলিত ৯টি নতুন প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা।

বিস্তারিত...

১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়ার সময়সূচি নির্ধারণ

আবহাওয়া ও আকৃতির উপর ভিত্তি করে ১৫ মে থেকে রাজশাহীর আম পাড়ার সময়সূচি নির্ধারণ করেছে জেলা প্রশাসন। বুধবার (৭ মে) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক মত বিনিময় সভা থেকে এই সময়সূচি নির্ধারণ করা হয়।

বিস্তারিত...

একযোগে ৩৫ বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ৩৫টি কার্যালয়ে ঘুষ ও দালালচক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির ফিটনেস সনদ দেওয়ার প্রক্রিয়ায় ঘুষ লেনদেন ও দালালদের দৌরাত্ম্য রোধে এই অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এসব অভিযান পরিচালনা করে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম।

বিস্তারিত...

জাহাজবাড়ি মামলা: সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে ফের জিজ্ঞাসাবাদের অনুমতি

‘জঙ্গি নাটক’ সাজিয়ে ঢাকার কল্যাণপুরে জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিনজন দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে বুধবার বিচারপতি মো. গোলাম মূর্তজা মজুমদারের নের্তৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ