অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৪ মে) তিনি নিজ জন্মভূমিতে যাবেন। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটির স্বার্থ অব্যাহত আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ মে) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, সার্বিক বিষয়ে চিন্তা করেই এটি করা হয়েছে। এর ফলে রাজস্ব আদায়ে কোনো প্রভাব পড়বে না। অন্তত গতবারের চেয়ে আদায় কম হবে না।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সমস্যা দেখা দিয়েছে। ফলে এনআইডি সেবা কার্যক্রম সারা দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এই সেবা বিকেল থেকে পুনরায় স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদ এলাকায় একটি দেয়ালের সামনে তরুণ-তরুণীর জটলা। সবাই কালো গাউন ও টুপি পরিহিতি। দেয়ালে আঁকা একটি গ্রাফিতি ঘিরে তাদের যত উৎসাহ। ওই গ্রাফিতিতে ফুটে উঠেছে তিন তরুণের মুখ। তারাও গাউন ও টুপি পরা। হাতে সনদ। মাঝখানের তরুণের নাম হৃদয় চন্দ্র তরুয়া। তাঁর ডান পাশে ফরহাদ হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ তারা। হৃদয়ের ডান পাশে ফাহিম আহমেদ পলাশ। গত বছর নোয়াখালীতে বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে করা বিদ্যুৎ ক্রয় চুক্তিগুলো (পিপিএ) পর্যালোচনা করছে অন্তর্বর্তী সরকার। এজন্য গঠিত কমিটি সম্প্রতি বড় বিদ্যুৎকেন্দ্রগুলোর পিপিএ পর্যালোচনা শেষে প্রতিবেদaন দিয়েছে। সরকারি খাত এবং সরকারি-বেসরকারি যৌথ মালিকানায় থাকা ২৬টি কেন্দ্রের পিপিএ পর্যালোচনা শেষে এসব কেন্দ্র থেকে বছরে দুই হাজার ৬৩০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব বলে মনে করা হচ্ছে। এ ছাড়া পর্যায়ক্রমে বেসরকারি খাতের কেন্দ্রগুলোর পিপিএও পর্যালোচনা করা হবে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
রাজনৈতিক দল হিসেবে হাইকোর্টের রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে এটাই কি প্রথম- এমন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। মঙ্গলবার (১৩ মে) সকালে জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের শুনানিতে এমন প্রশ্ন রাখেন তিনি। শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে।
চিকিৎসক ও সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার (১৩ মে) সকালে বিআইসিসিতে চক্ষু চিকিৎসক সমিতির বার্ষিক সভায় এ কথা বলেন তিনি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সাত হাজার চিকিৎসককে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়াও চিকিৎসক, সার্জনদের বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। চিকিৎসক সময়মত হাসপাতালে যাচ্ছেন না বলে অভিযোগ করেন স্বাস্থ্য উপদেষ্টা। তিনি বলেন, চক্ষু চিকিৎসকদের মধ্যে যারা ভালো কাজ করছেন তাদের দায়িত্বশীল হবার আহ্বান জানান তিনি।
রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট এলাকার আপডেটেড যোগাযোগ নম্বর প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান এই তথ্য জানান।
তিন বছরের কারাদণ্ডের আপিলের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট। জুবাইদা রহমানের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (১৩ মে) এ আদেশ দেন। এখন জুবাইদা দণ্ডের বিরুদ্ধে আপিল করবেন।
গণতান্ত্রিক, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের পথরেখা তৈরিতে সবার লক্ষ্য এক ও অভিন্ন বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। তিনি বলেন, ‘দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও অনেক বিষয়ে একমত হওয়ার আশা রয়েছে।’ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে সংলাপের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
বিমানবন্দরে সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টির(বিজেপি) সভাপতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রী শেখ সাইরা রহমানের গতি রোধ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১টা ২০ মিনিটের ফ্লাইটে তার থাইল্যান্ড যাওয়ার কথা। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, উপরের ক্লিয়ারেন্স ছাড়া তার যাওয়া সম্ভব হবে না।
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে দুইভাবে বিভক্ত করা হয়েছে। গত রাতে এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিষিদ্ধ ঘোষণার পর দলটির নিবন্ধন বাতিল প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেন, সূর্য উঠে গেলে পরিষ্কার হবে।
সন্ধ্যা নামার খানিক পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সমবেত কণ্ঠে ভেসে এল, ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি।’
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ১৩৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬২৩ টাকা।