চলতি মাসের প্রথম সপ্তাহে ‘পুশ ইনের’ (ঠেলে পাঠানো) ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতের কাছে কূটনৈতিক পত্র দিয়েছে বাংলাদেশ। অনতিবিলম্বে পুশ ইন বন্ধের অনুরোধ জানিয়ে ৯ মে এই চিঠি পাঠানো হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
এনবিআর বা জাতীয় রাজস্ব বোর্ড নামে কোনো সংস্থা দেশে আর নেই। কঠোর গোপনীয়তার সঙ্গে এই কাজটি করা হয়েছে; মধ্য রাতে বিলুপ্ত করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই সঙ্গে সংস্থাটি ভেঙে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ সৃষ্টি করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি সেলসিয়াস, সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পৌর এলাকার হাটকালুগঞ্জে অবস্থিত প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার আজ সোমবার বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
পুলিশের হাতে চাইনিজ রাইফেল, সাব মেশিন গান, ৯ এমএম পিস্তলের মতো ‘মারণাস্ত্র’ না রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মারণাস্ত্র থাকবে শুধু এপিবিএনের (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) কাছে। পুলিশের কাছে থাকা মারণাস্ত্র জমা দেবে।
গণ-অভ্যুত্থান পরবর্তীতে রাষ্ট্রের বিভিন্ন খাত মেরামত করতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এজন্য প্রথমে গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশন, পরে আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে রয়েছে নির্বাচনব্যবস্থা, সংবিধান ও বিচার বিভাগের মতো গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ গত ৭ই মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে বিদেশ গমন করেন। এই ঘটনা তদন্তের জন্য রোববার উচ্চ পর্যায়ের তিন সদস্য বিশিষ্ট এক কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনীতিবিদরা এমন পরিবর্তনই চান, যা তাদের ক্ষমতায় নিয়ে যেতে সহায়তা করবে, সাম্যতা ও ন্যায্যতা তৈরির মতো পরিবর্তনে তাদের আগ্রহ নেই। রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন করা হয়।
শুধু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রবিবার দুপুরে রাজধানীর মাতৃভাষা ইনিস্টিউটে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ, নাগরিক কোয়ালিশন ও সংবিধান সংস্কারে নাগরিক জোটের সাত প্রস্তাবের ওপর এই আলোচনার আয়োজন করা হয়।
গত ১৬ বছরে আওয়ামী লীগ অবৈধভাবে জনগণের যে সম্পদ লুটপাট করেছে, তা বাজেয়াপ্ত করে জনগণের কল্যাণে ব্যয় করা উচিত বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রোববার (১১ মে) দুপুরে পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নুর এসব কথা বলেন।
‘আমি এখন ওকে বারবার বলি “মাম্মি” বলো, “মাম্মি” বলো। ও বলার চেষ্টা করে। কখনো ও বলতে পারে। কখনো পারে না। যখন “মাম্মি” বলতে পারে, আমার মনে এমন আনন্দ হয়! বারবার শুনেও মনটা ভরে না!’
ছাত্র-জনতার টানা দুই দিনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণায় উল্লসিত দেশবাসী। পতিত দলটির বিষয়ে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের কথা জানানোর পর তাৎক্ষণিক শোকরানা মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। এ ঘোষণার পর যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ ফেসবুকে একটি পোষ্ট দিয়েছেন।
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, সিদ্ধান্তটি আপাতত স্বস্তির হলেও আমাদের কাজ এখনো শেষ হয়নি।
নির্বাচন কমিশনের বিবেচনাযোগ্য নয় নতুন ১৪টি রাজনৈতিক দলের আবেদন। জমা দেওয়া বাকি ৫১টি দলের তথ্যের অবস্থাও ততটা সমৃদ্ধ নয়। নির্বাচন কমিশনের (ইসি) তালিকাভুক্ত হওয়ার জন্য এখন পর্যন্ত আবেদন করা ৬৪ রাজনৈতিক দলের চিত্র এটি।