অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন সম্পূর্ণভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। নির্বাচন আয়োজন ও পরিচালনা বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়া। এ বিষয়ে আমরা সবাইকে আহ্বান জানাই- আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি যেন সবাই শ্রদ্ধাশীল থাকে।
বাংলাদেশে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র বলেছে, তারা এখানে একক কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। একই সঙ্গে সবার ক্ষেত্রে মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে। পাশাপাশি সবার ক্ষেত্রে সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া সমর্থন করে।
এক অদৃশ্য কোম্পানি। যেখানে চেয়ারম্যান চিনেন না এমডিকে। আবার এমডি চেনেন না চেয়ারম্যানকে। অফিসের ঠিকানাও ভুয়া। কাগজে-কলমে থাকলেও আদতে প্রতিষ্ঠানেরই অস্তিত্ব নেই। অথচ সেই প্রতিষ্ঠানের নামে দেশি-বিদেশি ডজন খানেক ছদ্মবেশী কোম্পানিতে বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদ।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে প্রস্তুত বন্দরনগরী চট্টগ্রাম। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলায় আসছেন তিনি। চট্টগ্রামের মানুষ প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাই স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।
বাংলাদেশে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় আনুষ্ঠানিকভাবে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার সন্ধ্যায় দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, কোনও উপযুক্ত পদ্ধতি অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ একটি উদ্বেগজনক ঘটনা।
জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র ব্যবহারের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে। এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হবে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ চিঠি অধিদপ্তরে পাঠিয়েছে।
২০১৮ সালে লিওনেল স্ক্যালোনি যখন আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেন তখন আর্জেন্টিনার বড্ড দুঃসময়। রাশিয়া বিশ্বকাপে হোর্হে সাম্পাওলির অধীনে ভরাডুবি হয়েছে লিওনেল মেসিদের। রাউন্ড অব সিক্সটিন থেকেই বাদ পড়ে গিয়েছিল আলবিসেলেস্তেরা। লিওনেল মেসি তো সে সময় আর্জেন্টিনা জাতীয় দল থেকে বিদায় নেয়ারও কথা ভাবছিলেন।
বাংলাদেশে টেকসই বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে নীতিগত ধারাবাহিকতা, চলমান সংস্কার কার্যক্রম এবং এর সাম্প্রতিক অগ্রগতির বিষয়ে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিডার প্রধান কার্যালয়ের কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ১৬টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।
পুলিশের হাত মারণাস্ত্র না দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, পুলিশ বাহিনীর আর কখনো হত্যাকারী বাহিনী হবে না। মঙ্গলবার (১৩ মে) বিকেলে মিরপুরে পুলিশ স্টাফ কলেজ মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে আইজিপি কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে যে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্ত হয়েছে, তার মূল লক্ষ্য হলো করনীতি প্রণয়ন ও কর ব্যবস্থাপনার কাজ আলাদা করা। দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত হ্রাস ও দেশের কর ভিত্তি প্রসারিত করাও এর লক্ষ্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এনবিআর বিলুপ্ত করার লক্ষ্য সম্পর্কে এ ব্যাখ্যা দেওয়া হয়েছে।
ঢাকার মূল সড়কে কোনো অটোরিকশা চলাচল করতে পারবে না। রিকশা চলাচল করবে অভ্যন্তরের সড়কে। ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। ডেসকোর সহায়তায় এসব রিকশা চার্জিং পয়েন্ট ও উৎপাদনের ওয়ার্কশপগুলো বন্ধ করা হবে বলে জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জরুরি স্বাস্থ্যসেবা দিতে যোগ্য চিকিৎসক ও সহায়তাকর্মী সংস্থানের জন্য ৩১৫ কোটি ৯০ লাখ টাকায় পরামর্শক নিয়োগ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত মিশরের সঙ্গে পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।
গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের জন্য জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপি’র সহায়তায় ১৮ মিলিয়ন ডলারের একটি প্রকল্প নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে প্রকল্প প্রস্তাবের ওপর অনাপত্তি চেয়ে পরিকল্পনা কমিশনকে চিঠিও দিয়েছে সংস্থাটি। ২০২৫ থেকে ২০২৭ সাল অর্থাৎ তিন বছর হবে এই প্রকল্পের মেয়াদ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেছেন, রাজধানীর গুলশান, বনানী এলাকার পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত ভাবে কাজ করবে ঢাকা ওয়াসা, রাজউক এবং ডিএনসিসি। আজ মঙ্গলবার বনানী লেকের পাড়ে কড়াইল বস্তি সংলগ্ন এলাকায় ডিএনসিসি কর্তৃক নির্মিত সুষ্ঠু পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।