| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ঢাকাসহ টানা ৫ দিন ভারি বর্ষণের বার্তা দিল আবহাওয়া অফিস

জ্যৈষ্ঠের প্রথম দিনে তীব্র গরমের মধ্যেই গগণ চিরে নেমেছে স্বস্তির বৃষ্টি। যদিও দেশের সর্বোচ্চ তাপমাত্রা এখনো ৩৯ ডিগ্রির ঘরেই রয়েছে। এই অবস্থায় সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। সেই সঙ্গে টানা ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ দেশের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।

বিস্তারিত...

কেন্দ্র দখল হলে পুরো নির্বাচন বাতিল করতে পারবে ইসি

জাতীয় সংসদের সাধারণ কিংবা উপনির্বাচনে বলপ্রয়োগ বা জবর-দখলের কারণে নির্বাচন পরিচালনা নিশ্চিত করায় সক্ষমতা হারালে ভোটকেন্দ্র কিংবা পুরো নির্বাচনের কার্যক্রম বন্ধ করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। এমন বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২-এ যুক্ত করে তা সংশোধনের উদ্যোগ নিয়েছে কমিশন।

বিস্তারিত...

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে কয়েকদিন ধরে প্রচণ্ড গরম পড়েছে। গরমে মানুষজন হাঁসফাঁস করেছে। মাঝে মধ্যে কালবৈশাখীর ঝড়ো হাওয়া বইলেও ভারী বৃষ্টি হয়নি। বৃহষ্পতিবার বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে।

বিস্তারিত...

‘সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি’

রাজনৈতিক ঐকমত্যে জাতীয় সনদ তৈরি আশা ব্যক্ত করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, জাতীয় সনদে সবার অঙ্গীকারের জায়গায় আসতে পারব। যদিও আমাদের দেশের ইতিহাসে ঐকমত্য, সনদ অনেক তৈরি হয়েছিল। কারণ সংবিধান মেনে গত ৫৪ বছরে কেউ দেশ পরিচালনা করেনি। সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে।

বিস্তারিত...

জুলাই থেকে ইন্টারনেটের দাম কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

আগামী জুলাই থেকে আইএসপি এবং আইআইজি পর্যায়ে ইন্টারনেটের দাম ২০ শতাংশ কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘ঐকমত্য প্রতিষ্ঠার বিষয়টিকে আমরা একটি জাতীয় সনদে প্রতিফলিত করতে চাই। ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল এই সনদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ভূমিকা পালন করবে। ঐকমত্য কমিশনের এই উদ্যোগ বাংলাদেশের দীর্ঘদিনের প্রত্যাশাকে ধারণ করে। চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষার স্ফুরণ ঘটেছে, তার একটি সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন।’

বিস্তারিত...

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান-স্থাপনা

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান ও স্থাপনা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ অভিযান এখনো চলছে। ইতিমধ্যে কয়েকশ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

বিস্তারিত...

ডনের সম্পাদকীয়: ক্রসরোডে বাংলাদেশ

গুরুত্বপূর্ণ এক ‘ক্রসরোডে’ বাংলাদেশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের সরকারকে উৎখাতের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বেসামরিক অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এর মাধ্যমে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের আশা তৈরি হলেও, সাম্প্রতিক ঘটনাবলি প্রতিশ্রুত নির্বাচনের বিশ্বাসযোগ্যতার ওপর ছায়া ফেলেছে। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও নির্বাচনে দলটির অংশগ্রহণ স্থগিত করার সিদ্ধান্ত উদ্বেগজনক।

বিস্তারিত...

সংসদে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের নিশ্চয়তা দিতে হবে: ড. আলী রীয়াজ

“সংস্কারের প্রক্রিয়ার কিছু অংশ নির্বাচন সংশ্লিষ্ট। কিন্তু এটা না হলে নির্বাচন হবে না বা সংস্কারের জন্য নির্বাচন ঝুলিয়ে দেওয়া হচ্ছে বা নির্বাচনের জন্য সংস্কার শেষ করতে হবে। এভাবে জড়িয়ে ফেলার দরকার নেই।” জাতীয় সংসদের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পক্ষে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল নিজেদের যে অবস্থান জানিয়েছে সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনেরও প্রধান ছিলেন।

বিস্তারিত...

দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রমজানের মতো পদক্ষেপ

৫৪ বছরের ইতিহাসে এবারই প্রথম মাহে রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল। এর সুফলও ভোগ করেছে দেশের সাধারণ মানুষ। ওই সময় সরকার বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় এমনটি সম্ভব হয়েছিল মনে করেন ভোক্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বাজার-সংশ্লিষ্টরা। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে বাজার দীর্ঘমেয়াদি স্থিতিশীল রাখতে বেশকিছু উদ্যোগ নিচ্ছে সরকার।

বিস্তারিত...

৫ দিন আগে বাজারে আসছে হিমসাগর!

সাতক্ষীরায় প্রচণ্ড তাপপ্রবাহের প্রভাবে আগাম পেকে যাওয়া হিমসাগর আম সংগ্রহে আমচাষীদের দাবির মুখে জরুরি সভা ডেকে আম সংগ্রহের সময়সূচিতে পরিবর্তন এনেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার থেকে গাছ থেকে হিমসাগর আম সংগ্রহ করা যাবে। গতকাল বুধবার সন্ধ্যায় সাতক্ষীরার জেলা প্রশাসনের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিস্তারিত...

আ.লীগের খবর প্রকাশ করলে দুই থেকে সাত বছর শাস্তি

অন্তর্বর্তীকালীন সরকার ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করেছে, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রকাশিত গেজেট অনুযায়ী, ২০০৯ সালের ১৬ নম্বর আইনের ধারা ২০-এর (খ) উপধারা (১)-এর দফা (ঙ)-তে বলা হয়েছে, ‘উক্ত সত্তা কর্তৃক বা উহার পক্ষে বা সমর্থনে যেকোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ, কিংবা গণমাধ্যম, অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যেকোনো মাধ্যমে যেকোনো ধরনের প্রচারণা; অথবা মিছিল, সভা-সমাবেশ, সংবাদ সম্মেলন আয়োজন কিংবা জনসম্মুখে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে।’

বিস্তারিত...

ফারাক্কা বাঁধে মরণদশা দেশের শতাধিক নদীর

ফারাক্কার বিরূপ প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ জনপদের প্রাণ-প্রকৃতি, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানির অভাবে মারা গেছে অনেক নদ-নদী। এখনো শতাধিক নদ-নদীর মরণ দশা। এর ফলে ভূগর্ভস্থ পানিস্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। বেড়ে যাচ্ছে কৃষি উৎপাদনের খরচ। উজানের পানির অভাবে সাগর থেকে আসা লোনা পানি ক্রমেই উত্তরের জমি গ্রাস করছে। সুপেয় পানির অভাবে উপকূলীয় এলাকা ছাড়ছে মানুষ। লাখো মানুষ অবর্ণনীয় কষ্টে জীবন কাটাচ্ছে। জলবায়ু হয়ে উঠছে চরমভাবাপন্ন।

বিস্তারিত...

মালয়েশিয়ায় ফের খুলছে বাংলাদেশের শ্রমবাজার

বাংলাদেশের শ্রমিকদের জন্য ফের উম্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী কয়েক বছরে দেশটি বাংলাদেশ থেকে ১২ লাখ শ্রমিক নেবে বলে আশা করছে অন্তর্বর্তী সরকার। এরমধ্যে প্রায় পঞ্চাশ হাজার শ্রমিক নিবে বিনা খরচে। বৃহস্পতিবার বিকেলে মালয়েশিয়ার পুত্রজয়ায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ার সঙ্গে অনুষ্ঠেয় যৌথ সভায় মিলিত হবেন।

বিস্তারিত...

দিনাজপুরে সীমান্তবর্তী ধান ক্ষেত থেকে ড্রোন উদ্ধার

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। স্থানীয়রা জানান, এক কৃষক ওই ধান ক্ষেতে কাজ করার সময় একটি ড্রোন পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ