| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

নাম ছাড়া ভিত্তিপ্রস্তর, প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তবে ভিত্তিপ্রস্তর ফলকে দেয়া হয়নি প্রধান উপদেষ্টার নাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপনকারীর নাম না দিয়েই ফলক তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে প্রশংসায় ভাসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

বথুয়ায় আপ্লুত ড. ইউনূস: ‘আঁর লাই দোয়া রাইখ্যো’

দেড় যুগ পর নিজ পিতৃভূমে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে হাটহাজারীর বাথুয়া গ্রামে গেলে মুহাম্মদ ইউনূসকে উষ্ণ অভ্যর্থনায় গ্রহণ করেন এলাকাবাসী। নিজ ভিটে ঘুরে উত্তরসূরিদের কবর জিয়ারতের পর গেলেন গ্রামের ছোট্ট মাঠে।

বিস্তারিত...

জুলাই থেকে সরকারি চাকরিজীবীদেরকে ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘভাতা দেওয়ার সম্ভাবনা

প্রশাসনের অভ্যন্তরীণ নীতিনির্ধারকেরা মনে করছেন, কমিটি গঠনের পরও ভাতা চালু না করায় প্রশাসনের ভেতরে অসন্তোষ তৈরি হয়েছে। অর্থ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগামী ২০২৫-২৬ অর্থবছর থেকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত মহার্ঘভাতার ঘোষণা আসতে পারে।

বিস্তারিত...

ঈদুল আজহায় বাসের অগ্রিম টিকিট বিক্রি ১৬ মে শুরু

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১৬ মে থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।এই টিকিট পাওয়া যাবে ২৯ মে থেকে ঈদের আগ পর্যন্ত যাত্রার।বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, আগামী ১৬ মে শুক্রবার থেকে বাসের মালিকরা অগ্রিম টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন।এদিন থেকে যাত্রীরা একযোগে অনলাইনে ও কাউন্টার থেকে বাসের টিকিট কিনতে পারবেন।

বিস্তারিত...

টিউলিপকে ফেরাতে যে সিদ্ধান্ত নিল দুদক

ব্রিটিশ সংসদ সদস্য ও বাংলাদেশে দুর্নীতি মামলার আসামি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে প্রয়োজনে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। বুধবার (১৪ মে) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সুবিধা গ্রহণের অভিযোগে টিউলিপকে এদিন সকাল ১০টায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক। তবে তাকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হয়েছে।

বিস্তারিত...

ঢাবি ছাত্র সাম্য হত্যা তদন্তে কমিটি

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্য হত্যার মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার ঢাবির কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমানকে প্রধান ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটির অন্য সদস্যরা হলেন—আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।

বিস্তারিত...

ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে জাতীয় সনদ: ড. আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন সমৃদ্ধিশালী গণতান্ত্রিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি জাতীয় সনদ তৈরি করতে চায়- এমনটা জানিয়ে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, এই জাতীয় সনদ ভবিষ্যৎ বাংলাদেশের সুনির্দিষ্ট রূপরেখা দেবে। বুধবার জাতীয় সংসদে কমিশনের কার্যালয়ে আরএফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

‘আ.লীগ সরকারের করা চুক্তিতে দেশে ফিরিয়ে আনা সম্ভব হাসিনাকে’

আওয়ামী লীগ সরকারের সময় ভারতের সঙ্গে করা চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব, কাজ করছে দুদক বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বুধবার এক গণমাধ্যমকে এ কথা বলেন দুদক চেয়ারম্যান। টিউলিপ সিদ্দিককে দেশে ফেরার বিষয়ে তিনি বলেন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছে; দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে দুদক।

বিস্তারিত...

সর্বজনীন পেনশনে আসছে বেশ কিছু নতুন সিদ্ধান্ত

সর্বজনীন পেনশন স্কিম গতিশীল করতে বেশ কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হবে। এসব সিদ্ধান্তের প্রচারণা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া (ফেসবুক) এবং ইউটিউবে বিজ্ঞাপন প্রচার করা হবে। নুতন সিদ্ধান্তের মধ্যে রয়েছে প্রবাসীদের জন্য চালু করা প্রবাস স্কিমের সর্বনিম্ন মাসিক চাঁদার হার ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করা হবে।

বিস্তারিত...

ড. আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্টের বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে রবার্ট এফ. কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে কমিশন থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়। এতে আর. এফ. কেনেডি হিউম্যান রাইটসের এশিয়ার স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার এবং আন্তর্জাতিক পরামর্শ ও বিচারিক কার্যক্রমের ভাইস-প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা ব্যায়েন্স উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

বাংলাবান্ধা দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন আলু

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপাল গেল ৭৭৭ মেট্রিক টন এস্টারিক্স আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ১২ হাজার ৬৬৩ মেট্রিক টন আলু নেপালে রপ্তানি হয়েছে। গতকাল দিবাগত রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিস্তারিত...

চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপিতে চালু হচ্ছে অনলাইন জিডি

চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার সকল থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার (১৫ মে) থেকে চালু হচ্ছে অনলাইন জিডি সেবা। প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসেই সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।

বিস্তারিত...

ফৌজদারী বিধি ও আদেশ সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে

ফৌজদারী বিধি ও আদেশ (অধস্তন আদালতের অনুশীলন ও পদ্ধতি), ২০০৯ (ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস), ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে জেলা আইনজীবী সমিতির মতামত চাওয়া হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঞা স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে বলা হয়েছে, প্রধান বিচারপতি গত ২২ ডিসেম্বর ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স (প্র্যাক্টিস অ্যান্ড প্রসিজার অব সাবোর্ডিনেট কোর্টস, ২০০৯ (ভলিউম ১,২ ও ৩)-এর যুগোপযোগী প্রয়োজনীয় সংশোধনে সুপারিশ পেশ করার জন্য জাজেস কমিটি গঠন করেন।

বিস্তারিত...

দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে : খাদ্য উপদেষ্টা

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে বুধবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন। খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিস্তারিত...

সাতক্ষীরার বাজারে উঠলো হিমসাগর আম

জেলা প্রশাসনের আম পাড়ার ক্যালেন্ডার সূচির নির্দেশনা উপেক্ষা করেই সাতক্ষীরার বাজারে উঠেছে হিমসাগর আম। কৃষকরা বলছেন, প্রশাসনের আম সংগ্রহের নির্দেশনা ২০ মে’র আগেই গাছে আম পরিপক্ব হয়ে ঝরে পড়ছে, সেজন্য বাধ্য হয়ে বাজারে আম তুলছেন তারা। তবে চাহিদানুযায়ী দাম না পাওয়ারও অভিযোগ করেছেন তারা।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ