নারীর প্রতি সহিংসতা, কটূক্তি, নারীকে সমাজে হেয় প্রতিপন্ন করা ও নারী সংস্কার কমিশনকে কাজ করতে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে নারী মৈত্রী সমাবেশ হয়েছে রাজধানীতে। আজ শুক্রবার বিকেলে রাজধানীতে মানিক মিয়া এভিনিউতে এই কর্মসূচি শুরু হয়। ‘সমতার দাবিতে আমরা’ স্লোগানের এই কর্মসূচিতে প্রগতিশীল নারী, শ্রমিক, শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিককর্মী, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের নায়েবে আমিরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ছাত্রশিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা, তথ্য-প্রমাণহীন অভিযোগ এবং দায় চাপানোর রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বিমানটি শিশুসহ মোট ৭১ জন যাত্রী নিয়ে শুক্রবার (১৬ মে) দুপুর ২টা ২২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ও ক্রুরা সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।
ইতালি সফর শেষে শুক্রবার দেশে ফিরেছেন বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। শুক্রবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)। আইএসপিআর জানায়, ইতালি বিমানবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেত্তির আমন্ত্রণে গত ৮ থেকে ৯ মে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এরোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫ এ অংশগ্রহণ করেন।
সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কেজিতে কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত। আর আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি। শুক্রবার (১৬ মে) রাজধানীর তালতলা ও শেওড়াপাড়া এলাকার কিছু বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়তে থাকায় দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহেও কোনো সবজিই ৬০ টাকার নিচে ছিল না বলে জানান তারা।
স্টেডিয়াম চত্বরে দোকানপাট, রিকশা-ভ্যান, যানজট, গাড়ি পার্কিং, ময়লা-আবর্জনার দুর্গন্ধ, হকারদের দৌরাত্ম্যে জাতীয় স্টেডিয়ামের আসল সৌন্দর্যটাই হারিয়ে যেতে বসেছে। বাইরে থেকে বোঝার উপায় নেই যে, এখানে কয়েকদিন পর আন্তর্জাতিক মানের একটি অত্যাধুনিক ফুটবল স্টেডিয়ামের নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।
দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল-ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-১-এর ইউটিলিটি লাইন নর্দা থেকে বিমানবন্দর স্টেশনে স্থানান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন এমআরটি লাইন-১ প্রকল্প পরিচালক মো. আবুল কাসেম ভূঁঞা। তিনি বলেন, এমআরটি লাইন-১-এর চুক্তি প্যাকেজ (সিপি) ৫ ও ৬-এর অধীনে নর্দা থেকে বিমানবন্দর স্টেশন পর্যন্ত রাস্তা মেরামতের কাজ দ্রুত এগিয়ে চলছে।
শেখ হাসিনার আমলের তিনটি ভুয়া নির্বাচনে ২০ লাখের বেশি মৃত ব্যক্তি ভোট দিয়েছেন! প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিনের ভাষায়— ‘ওরা কবরবাসী ভোটার। কবর থেকে এসে ভোট দিয়েছেন।’ দশম, একাদশ ও দ্বাদশ— এই তিন ভুয়া নির্বাচনে ভোট দিতে পারেননি দেশের ১২ কোটির বেশি ভোটার, যার মধ্যে নতুন সাড়ে চার কোটি। ওই নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ রয়েছে পুরোনো তালিকার ভোটারদেরও।
ভারতের ফারাক্কা বাঁধ চালুর পর গত ৫০ বছরে পদ্মার পানিপ্রবাহ ৮০ শতাংশ কমে গেছে। পদ্মা নদী শুকিয়ে বাকি আছে মাত্র ২০ শতাংশ। ফারাক্কার প্রভাবে দেশের দুই হাজার কিলোমিটার নৌপথ বন্ধ হয়ে গেছে। সুন্দরবনের ১৭ শতাংশ এলাকাজুড়ে লবণাক্ততা ছড়িয়ে পড়েছে। কর্মসংস্থান ও জীবিকা হারিয়েছে হাজার হাজার মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা সীমান্ত দিয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ৭৫১ জনকে পুশইন চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় জনতার প্রতিরোধের মুখে তারা সেটা পারেনি। এ ঘটনাকে কেন্দ্র করে রাতভর ওই সীমান্তে উত্তেজনা বিরাজ করে।
আন্তর্জাতিক বাজারে গত তিন বছরে জ্বালানি, খাদ্যশস্য, ভোজ্যতেল ও সারের মতো প্রধান ভোগ্যপণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু বাংলাদেশে সেই মূল্য হ্রাসের প্রতিফলন তেমন দেখা যায়নি। বিশ্ববাজারে পণ্যদামের পতন সত্ত্বেও দেশের বাজারে অনেক পণ্যের দাম অপরিবর্তিত রয়েছে, আবার কিছু ক্ষেত্রে বেড়েছেও।
সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার কেন্দ্রবিন্দুতে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ, নানা পোস্টসহ আলোচনা-সমালোচনা। তবে এরই মাঝে একটি পোস্ট ভাইরাল হয়েছে । ‘আমার বন্ধু মাহফুজ’ শিরোনামে করা ওই পোস্টটি তুলে ধরা হলো-
ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ (১৬ মে) । ১৯৭৬ সালের এই দিনে মওলানা আবদুল হামিদ খান ভাসানী ভারতের ফারাক্কা বাঁধ নির্মাণের প্রতিবাদে লং মার্চ করেন।
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মিল্টন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী থানার ওসি খোন্দকার হাফিজুর রহমান।