যত দ্রুত সম্ভব জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ। রোববার সকালে সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর সঙ্গে বর্ধিত বৈঠকে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংক্রান্ত রিভিউ শুনানিতে আবারও সময় চাইল মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (১৮ মে) সকালে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি শুরু হলেও, প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় প্রার্থনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের আইনজীবী। আপিল বিভাগ শুনানি ১ জুলাই পর্যন্ত মুলতবি রাখেন। এর আগে ২৭ এপ্রিল শুরু হওয়া শুনানি আজ পর্যন্ত মুলতুবি ছিল।
চলতি বছরের জুলাই মাসেই তৈরি হবে ‘জুলাই সনদ’। এমন লক্ষ্য নিয়েই রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতি মাসে দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন। যেখানে মুখোমুখি অবস্থানে থাকা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। চব্বিশের উত্তাল জুলাইয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই দাবি ওঠে পুরো কাঠামোর আমূল সংস্কারের। এরই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে ১১টি কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
পাকিস্তান ও ইরান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বাণিজ্য, সংযোগ, নিরাপত্তা ও জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধিতে দুই দেশ সম্মত হয়েছে। খবর জিও নিউজের।
হজযাত্রীদের সুরক্ষার জন্য নতুন পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজের আগে বহুভাষিক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে দেশটি। শনিবার (১৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হজের সময় জনস্বাস্থ্য রক্ষার লক্ষ্যে একটি ব্যাপক স্বাস্থ্য সচেতনতা কিট চালু করেছে।
সম্প্রতি দেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারত থেকে পুশ-ইনের ঘটনা বেড়েছে। প্রায় প্রতিদিনই দেশটি থেকে পুশ-ইন করার ব্যক্তিদের আটক করছে বিজিবি। এদের মধ্যে বাংলাদেশি ছাড়াও রোহিঙ্গা ও ইউএনএইচসিআরের কার্ডধারী রিফিউজিরাও রয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী শুধু ভোট বা নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক দল নয়। বরং আমরা আর্ত-মানবতার মুক্তি ও সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন করে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে আপোষহীন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। তিনি আজ শুক্রবার বিকেলে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ রেখে আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকার সম্ভাব্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠক আগামীকাল। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এনইসি চেয়ারপার্সন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনাসদস্য মো. নাঈমুল ইসলাম ও তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
ঢাকা সেনানিবাসের আশপাশের কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর শনিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামীকাল ১৮ই মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কচুক্ষেত সড়ক, বিজয় স্বরণী হতে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা, বিএএফ শাহীন কলেজ হতে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকা, সৈনিক ক্লাব মোড়, ভাষানটেক, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ও তৎসংলগ্ন এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।
চাঞ্চল্যকর শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত রায় বিচার বিভাগের একটি বড় সাফল্য, এতে সন্তোষ প্রকাশ করে মন্তব্য করেছেন ফৌজদারি আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের এডভোকেট মোহাম্মদ শিশির মনির। আজ তার ভেরিফাইড ফেসবুকে তিনি বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এডভোকেট শিশির মনির বলেন, মামলার বিচার শেষে যার যতটুকু শাস্তি ততটুকুই হতে হয়। আবেগ দিয়ে বিচার চলে না।
তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের বিজিএমইএর নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের পক্ষ থেকে চট্টগ্রামে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান (বাবু) ও চট্টগ্রামের প্যানেল লিডার সেলিম রহমানের নেতৃত্বে শনিবার বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ভোটারদের দ্বারে দ্বারে গেছেন। তাদের কাছে পৌঁছে দিয়েছেন পরিবর্তনের বার্তা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি ততটা ভয়ের কিছু নেই। কারণ বাণিজ্য অর্থনীতিতে চূড়ান্ত শত্রু বলে কিছু নেই। এরই মধ্যে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা শুরু হয়েছে। আমাদের ওপর ট্যারিফ দিলে এটা তাদের জন্যও ক্ষতি। তাদের পণ্যের আমদানি খরচ বেড়ে যাবে। কারণ শুল্কের দাঁত তাদের ওপরও পড়বে। তাই আমাদের ওপর শুল্কের আঘাত তুলনামূলক আসছে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ক্লাস ২২ জুন শুরু হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম বর্ষে ভর্তি শেষ পর্যায়ে আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ৯৫ শতাংশ শীক্ষার্থী ভর্তি হয়ে গেছে। তৃতীয় মেরিট মেরিটের ভর্তি শেষ। চতুর্থ মেরিট লিস্টেই বাকি আসনগুলো পূর্ণ হয়ে যাবে। আশা করি, আমরাই প্রথম ঈদের পর পরই প্রথম বর্ষের ক্লাস শুরু করবো।
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ফারহান ফাইয়াজের নামে সড়কের ফলক উন্মোচন করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে সড়কের নামকরণ করেন ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া। এ সময় শহীদ ফারহান ফাইয়াজের বাবা আলহাজ্ব শহীদুল ইসলাম ভূঁইয়া এবং তার শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।