জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, ১৬ বছরে হাসিনার ১৬ টা পশম ছিঁড়তে না পারলেও এখন এই আসিফ মাহমুদদের কল্যাণেই অনেক কিছু করতে পারছেন! আজকে আসিফের ছবিতে জুতার মালা নয়, জুলাই বিপ্লবের মুখেই ওরা জুতার মালা দিচ্ছে।
সংস্কার বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রাথমিক পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। সোমবার (১৯ মে) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সঙ্গে অনুষ্ঠিত বর্ধিত আলোচনার মাধ্যমে শেষ হয় কমিশনের প্রথম পর্যায়ের আলোচনা। সোমবারের আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
রাজধানীর কাটাবন, বাটা সিগন্যাল, এলিফ্যান্ট রোড ও গাউছিয়া মার্কেটের ফুটপাত থেকে অবৈধ ভাসমান দোকান ও মালামাল উচ্ছেদে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগ। সড়কে যানজট নিরসন ও নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিতে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদের নেতৃত্বে গতকাল রোববার এ বিশেষ অভিযান চালানো হয়।
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি আজ সোমবার সকালে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নৌপরিবহন উপদেষ্টার সচিবালয়ের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা জাহাজ শিল্পের উন্নয়নে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যে বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে ঐকমত্য পোষণ করেন।
পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বড়াল নদীকে বাঁচাতে চাই। তাই বড়ালসহ সকল নদীকে চলমান রাখার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উপদেষ্টা আজ সোমবার দুপুরে বড়াইগ্রাম উপজেলা এলাকায় আটঘড়িয়া রেগুলেটর এবং তৎসংলগ্ন নদী পরিদর্শনকালে এ কথা বলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। আমরা দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল তা দ্বিগুণ করা হয়েছে। জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ মিউজিয়ামে রূপান্তর করা হবে। সেজন্য বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।
জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, আমাদের ডাটাসেন্টার ২৪ ঘণ্টা সার্বক্ষণিক চালু থাকে। তবে ছোট খাটো মেনটেইনেন্সের জন্য মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি। মেনটেইনেন্সের জন্য যেমন পরশুদিনও ( শনিবারও) আমরা বন্ধ রেখেছি ।
নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০২২ সালের ২৯ নভেম্বর মানিকগঞ্জে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় ওই রাতে আটক করা হয় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ ও ছাত্রদলের কর্মী জসিম উদ্দিন ওরফে আকাশকে। মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগ আনা হয়।
বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা : উপদেষ্টা আসিফ
নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ বলেছেন, আওয়ামী লীগ আর নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না। দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে। এ কারণে দলটি বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারবে না। আজ সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ‘ভোটার তালিকা হালনাগাদ ২০২৫: পরবর্তী মূল্যায়ন ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস লুটপাট হওয়া সম্পদ ও অর্থ পুনরুদ্ধারের পর সেই সম্পদ ব্যবস্থাপনার লক্ষ্যে একটি তহবিল গঠনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। আজ সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘লুটপাট হওয়া অর্থ ব্যবস্থাপনার জন্য একটি তহবিল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, যা জনকল্যাণে ব্যবহার করা হবে।’
সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করেছে সরকার। সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটির প্রধান করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে।
শেখ পরিবারসহ ১১টি গ্রুপের এক লাখ ৩০ হাজার ৭৫৮ কোটি টাকার অভ্যন্তরীণ স্থাবর সম্পদ সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলাম।
চলমান রাজনৈতিক নানা বিতর্কের মধ্যে সাতটি বিষয়ে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দৃষ্টিভঙ্গি ও মূলনীতি নিয়ে অবস্থান স্পষ্ট করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার ফেসবুকে এনসিপির ভেরিফায়েড পেজে ‘কয়েকটি বিষয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি’ শিরোনামে দেওয়া এক পোস্টে দলটির অবস্থান জানানো হয়।
বাংলাদেশ ও ইতালির মধ্যে সম্পর্ক বরাবরই উষ্ণ। এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের লক্ষ্যে চলতি বছরের আগস্টের শেষ সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। দুই দেশের কর্মকর্তারা ওই সফর সফল করতে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কূটনৈতিক সূত্র।