| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং

আওয়ামী লীগ নেতা নির্মলেন্দু দাস রানার অপহরণের বিবরণ, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল, তা ভিত্তিহীন, মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং একথা বলেছে। প্রেস উইং তাদের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্ট-সিএ প্রেস উইং ফ্যাক্টস-এ পোস্ট করা এক বিবৃতিতে বলেছে "নির্মলেন্দু দাস রানা নামে এক আওয়ামী লীগ নেতার গ্রেপ্তার ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা দাবি প্রচারিত হচ্ছিল,"।

বিস্তারিত...

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো গুজব শনাক্ত : বাংলাফ্যাক্ট

ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে ভুয়া ফটোকার্ড তৈরি করে গুজব ছড়ানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। জামিনে মুক্তি পেলেন আইভী এই শিরোনামে সংবাদ আমলে নিয়ে বাংলাফ্যাক্ট এ গুজবের সত্যতা যাচাই করে।

বিস্তারিত...

অর্থনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে জিরো টলারেন্স

জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সম্প্রতি একটি রাজনৈতিক দলের পরিচয়ে কতিপয় স্থানীয় সন্ত্রাসী একটি কারখানায় চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে পরবর্তী সময়ে কারখানার কর্মকর্তাদের মারধর করে। এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক অঞ্চল ও শিল্প প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

বিস্তারিত...

কে হচ্ছেন নতুন পররাষ্ট্র সচিব

মাত্র আট মাস পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন করা মো. জসীম উদ্দনকে লম্বা ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মো. নজরুল ইসলাম। এদিকে নতুন পররাষ্ট্র সচিব হিসেবে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে বিবেচনা করছে সরকার।

বিস্তারিত...

স্টারলিংক সংযোগ কীভাবে নেবেন, ভাগাভাগি করে ব্যবহার করা যাবে কি

যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক পেতে হলে সরাসরি প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে যেতে হবে। স্টারলিংকের ওয়েবসাইটে গেলে ‘রেসিডেনশিয়াল’ ও ‘রোম’ নামের দুটি অপশন দেখাবে। রেসিডেনশিয়ালে ‘অর্ডার নাউ’ অপশনে গিয়ে নিজের স্থান নির্বাচন করতে হবে। তবে সরকার ‘রোম’, অর্থাৎ ভ্রাম্যমাণ সেবার অনুমোদন এখনো দেয়নি।

বিস্তারিত...

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতির মতবিনিময় সভা

বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে দক্ষিণ আফ্রিকার প্রধান বিচারপতি ম্যানডিসা মায়ারের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ মে) দুপুরে জোহানসবার্গের ব্রামফন্টেইনে দেশটির সাংবিধানিক আদালত প্রাঙ্গণে প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ টিমের বৈঠক অনুষ্ঠিত হয়।

বিস্তারিত...

তিস্তার পানিতে ভেসে গেছে কৃষকের স্বপ্ন, বন্যার শঙ্কা

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বেড়ে কুড়িগ্রামের উলিপুর ও রাজারহাট উপজেলায় নিম্নাঞ্চলের ফসলি জমি নিমজ্জিত হয়েছে। এতে করে ধান, বাদাম, কাউন, শাকসবজি, মরিচ ও ভুট্টাসহ বিভিন্ন ফসল তলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা কৃষক। কৃষি বিভাগের তথ্যমতে, শুধু বাদামেই ক্ষতির পরিমাণ কোটি টাকার ওপরে।

বিস্তারিত...

ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে ইসির বৈঠক আজ

আগামী নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার ‘পঞ্চম কমিশন সভায় এ নিয়ে আলোচনা করা হবে। গতকাল মঙ্গলবার ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

বিস্তারিত...

স্থানীয় সরকার নির্বাচন দাবি: নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ আজ

স্থানীয় সরকার নির্বাচন না হওয়ায় বিগত অবৈধ নির্বাচনের প্রার্থীরা আদালতে গিয়ে সংকট তৈরি করেছেন বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এই সংকট নিরসন করা সম্ভব।

বিস্তারিত...

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন ধরে আজ বুধবার থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি ঈদুল আজহা উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় এ কথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

বিস্তারিত...

আইনশৃঙ্খলা নিয়ে যমুনায় জরুরি বৈঠক, ছিলেন ৩ বাহিনীর প্রধান

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাজধানীসহ সারা দেশে স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার ওপর সরকারপ্রধান জোর দেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিস্তারিত...

৪৩ বিসিএস: বাদ পড়া ২২৭ জনের মধ্যে ১৬২ জনের নামে নতুন গেজেট

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ গেজেট প্রকাশ করে। এর আগে, গতকাল সোমবার রাতে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ২২৭ জনের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্তের জানিয়েছিলেন। ২০২০ সালে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের পর ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ২ হাজার ১৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিস্তারিত...

নির্বাচনী আচরণবিধি ও ভোটকেন্দ্র নিয়ে কমিশনের বৈঠক বুধবার

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা ঠিক করতে বুধবার (২১ মে) ‘পঞ্চম কমিশন সভায়’ বসবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ মে) ইসির সংস্থাপন শাখার উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে। নির্বাচন ভবনের সভাকক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকটি বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

বিস্তারিত...

উপদেষ্টাদের জন্য ২৫ গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিল সরকার

উপদেষ্টা বা মন্ত্রী ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য ২৫টি গাড়ি কেনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। মঙ্গলবার (২০ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিস্তারিত...

১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

বিগত ১৫ বছরে বাজারের স্বাভাবিক প্রতিযোগিতার সক্ষমতা নষ্ট করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই সেটা করা হয়েছে। স্থানীয় শিল্পের উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সক্ষমতার ভিত্তি ভেঙে ফেলা হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ