| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

মধ্যরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পোস্ট

দেশের রাজনৈতিক অঙ্গনে গতকাল বৃহস্পতিবার সারাদিন বিরাজ করেছিল উত্তেজনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।

বিস্তারিত...

উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচ সিদ্ধান্ত

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পাঁচটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।

বিস্তারিত...

ঢাকায় আসছে ১৫০ সদস্যের চীনা বাণিজ্য প্রতিনিধিদল

আগামী ৩১ মে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে ১৫০ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ওই প্রতিনিধিদল ঢাকা সফরকালে বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে। এ ছাড়া জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধিদল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবে তারা।

বিস্তারিত...

আক্রমণাত্মক মন্তব্যে হাইকোর্টের উষ্মা, ক্ষমা চাইলেন বার সভাপতি

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত ও শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট শুনানির সময় একজন আইনজীবীর 'অযাচিত' মন্তব্যে উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট। এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর উল্লেখ করে আদালতে নিঃস্বার্থ ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও ইশরাক হোসেনের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

বিস্তারিত...

প্রাথমিক শিক্ষায় মানোন্নয়নে ‘বিশেষজ্ঞ পুল’ গঠন করছে সরকার

শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করতে ‘জেলা বিশেষজ্ঞ পুল’ গঠনের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে দেশের প্রতিটি জেলার জন্য বিশেষজ্ঞদের একটি তালিকা প্রস্তুত করা হবে, যারা শিক্ষক প্রশিক্ষণে পরামর্শ ও দিকনির্দেশনা দেবেন।

বিস্তারিত...

নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

আলোচিত নারী বিষয়ক সংস্কার কমিশনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত মেয়াদ বাড়িয়ে গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গত বছরের ১৮ নভেম্বর জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের কাজ সুসম্পন্ন করার স্বার্থে কমিশনকে ৩১ মে পর্যন্ত বর্ধিত সময় দিয়েছে।

বিস্তারিত...

জাতীয় স্বার্থে বিতর্কিত বিষয়গুলো সবাইকে এড়িয়ে চলার আহ্বান জামায়াত আমিরের

নির্বাচন, মানবিক করিডোর, বন্দর এবং সংস্কারসহ সমসাময়িক বিভিন্ন ইস্যুতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে নানা মহলে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে এ ইস্যুগুলোকে কেন্দ্র করে চলছে যুক্তি আর পাল্টা যুক্তির যুদ্ধ। অন্যদিকে এসব ইস্যুকে ঘিরে কয়েকটি রাজনৈতিক দল ও মহল থেকে অন্তর্বর্তী সরকারের ‘কাজের সীমারেখা’ নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। যা নিয়ে রীতিমতো বাক যুদ্ধের জড়িয়েছে বিএনপি-জামায়াত-এনসিপি ও অন্তর্বর্তী সরকার।

বিস্তারিত...

জুলাই ঘোষণাপত্র দেওয়ার আর বাকি ২১ কর্মদিবস: হাসনাত

জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ৩০ কর্মদিবসের মধ্যে আর ২১ কর্মদিবস বাকি রয়েছে বলে সামাজিক যোগযোগমাধ্যমে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

বিস্তারিত...

ঘূর্ণিঝড় ‘মন্থা’র আতঙ্ক, দুশ্চিন্তায় উপকূলবাসী

‘আকাশে মেঘ দেখলিই ভয় হয়, মনে হয় অবদা ভেঙে সব মুখে করে নিয়ে যাবে। বাচ্চা-কাচ্চা, গরু-ছাগল নিয়ে আবার বুঝে উঠতে হবে আশ্রয়কেন্দ্রে’, চোখে একরাশ হতাশা নিয়ে এমনটাই বলছিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে সদ্য বেড়িবাঁধ ভাঙনকবলিত এলাকার অঞ্জলী রানী মন্ডল। উপকূলজুড়ে তার মতো এমন হতাশাগ্রস্ত ব্যক্তির সংখ্যা কম নয়। তাদের হতাশা ও আশঙ্কার কারণ, প্রায় ১৪৬ কিলোমিটার বেড়িবাঁধের ২০ কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। এখানকার ২৭টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণ।

বিস্তারিত...

১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন হারে মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ১ জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২২ মে) এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়।

বিস্তারিত...

মব তৈরি করে যদি রায় নেয়া যায় তবে হাইকোর্টের দরকার কি: সারজিস

মব তৈরি করে যদি রায় নেয়া যায় তবে হাইকোর্টের দরকার কি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দায়ায় এ কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টা ৪৯মিনিটে ভেরিফাইড ফেসবুকে তিনি লেখেন, ‘মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?’

বিস্তারিত...

বিতর্কিত বোট ক্লাব গুঁড়িয়ে দিলো পানি উন্নয়ন বোর্ড

সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ করায় বিতর্কিত ঢাকা বোট ক্লাব লিমিটেড ও আশপাশের এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে বেশ কয়েকটি বুলডোজার এবং এস্কেভেটর নিয়ে শুরু হওয়া এই অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম। আর অভিযানের নেতৃত্ব দেন পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান আইনুল হক।

বিস্তারিত...

পররাষ্ট্রসচিব হচ্ছেন আসাদ আলম সিয়াম

পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন আগামী দু–এক দিনের মধ্যে ছুটিতে যাচ্ছেন। ছুটি শেষে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হতে পারেন। আর দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে বিবেচনা করা হচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামকে। বুধবার (২১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি

সাইবার অপরাধ প্রতিরোধ ও বিচারে এবং অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করেছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় বৃহস্পতিবার (২২ মে) এই অধ্যাদেশ জারি করে, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়। এতে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এ নাগরিক সুরক্ষার প্রয়োজনীয় বিধান ছিল না, যার ফলে সেই আইন অপব্যবহার ও নিপীড়নের সুযোগ তৈরি করেছিল এবং মত প্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার ক্ষুণ্ন হয়েছিল।

বিস্তারিত...

ইশরাকের গেজেট স্থগিত চেয়ে এবার আপিল বিভাগে যাবেন রিটকারী

হাইকোর্টে রিট খারিজের পর এবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার কথা জানিয়েছেন রিটকারীর আইনজীবী। আদেশের পর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন সাংবাদিকদের জানান, গেজেট স্থগিত চেয়ে আগামী রোববার তারা আপিল বিভাগে আবেদন (সিএমপি) করবেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ