| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

ড. ইউনূস পদত্যাগ করবেন না, গণতান্ত্রিক উত্তরণে তাকে দরকার: ফয়েজ আহমদ তৈয়্যব

প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। তার ক্ষমতার প্রয়োজন নেই। কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণের জন্য অধ্যাপক ইউনূসের দরকার আছে। শুক্রবার (২৩ মে) দুপুরের দিকে ফয়েজ আহমদ তৈয়্যব তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ কথা বলেন।

বিস্তারিত...

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তিতে আগ্রহী হওয়ার আহ্বান ডা. জুবাইদার

তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তি চর্চায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। আজ শুক্রবার রাজধানীর গুলশানস্থ জিয়াউর রহমান ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রতিযোগীদের উদ্দেশে ডা. জোবাইদা বলেন, 'ভবিষ্যতে আমরা আশা করব, তোমরা বিজ্ঞানের জগতে উদ্ভাবন করে পৃথিবীর সব মানুষের জন্য কিছু করবে। ইনশা আল্লাহ এ কাজে তোমরা আমাদের সহযোগিতা পাবে।

বিস্তারিত...

বাংলাদেশে ফেরত পাঠাতে ২ হাজার ৩৬৯ জনের তালিকা করল ভারত

বাংলাদেশে ফেরত পাঠাতে ২ হাজার ৩৬৯ জনের তালিকা করল ভারতরণধীর জয়সোয়াল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, তার দেশ দুই হাজার ৩৬৯ বাংলাদেশিকে ফেরত পাঠাতে প্রস্তুত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

বিস্তারিত...

ড. ইউনূসের পদত্যাগ বিএনপির দাবি নয়: সালাহউদ্দিন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ বিএনপির কোনো দাবি নয় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, এটি সম্পূর্ণ ড. ইউনূসের ব্যক্তিগত বিষয়। শুক্রবার (২৩ মে) রাতে দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন বলেন, ড. ইউনূস পদত্যাগ করতে চাইলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে। আমরা (বিএনপি) কখনও তার পদত্যাগ দাবি করিনি।

বিস্তারিত...

বিএনপির প্রতি সারজিসের আহ্বান

বিএনপিকে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি।’ শুক্রবার (২৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাস তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

সর্বদলীয় বৈঠক ডাকার আহবান জামায়াত আমিরের

দেশের বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণের পথ খুঁজতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে সর্বদলীয় বৈঠক ডাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এ আহবান জানান।

বিস্তারিত...

সেনাপ্রধানের বক্তব্যে অন্ধকার টানেলে আলোর সন্ধান

নিদারুণ দুঃসময়ে একটি আশ্বাসবাণীও মানুষের কাছে আরাধ্যের মতো মনে হয়। এই আশ্বাসবাণী মানুষকে বাঁচিয়ে রাখে, উদ্দীপ্ত করে, উদ্বুদ্ধ করে। যখন মানুষ হতাশার সাগরে হাবুডুবু খায়, তখন একটি অভয়বাণী মানুষকে প্রেরণা দেয়, আশার আলো দেখায়। ঠিক সেই রকম একটি বক্তব্য পাওয়া গেল গত বুধবার। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনানিবাসে সেনা কর্মকর্তাদের উদ্দেশে অফিসার্স অ্যাড্রেসে এমন আশ্বাসের কথা শোনান। সেনাপ্রধানের বক্তব্য জনমনে এনেছে বিপুল স্বস্তি, সাহস। উৎকণ্ঠিত বাংলাদেশ যেন অন্ধকার টানেলে আলোর সন্ধান পেয়েছে সেনাপ্রধানের বক্তব্যে। আমাদের সেনাবাহিনী জাতীয় ঐক্যের প্রতীক, সার্বভৌমত্বের প্রতীক।

বিস্তারিত...

জরুরি সংবাদ সম্মেলনে যা জানাল এবি পার্টি

রাষ্ট্রের সম্ভাব‍্য রাজনৈতিক সংকট ও জটিল পরিস্থিতিতে ড. ইউনূসের পদত‍্যাগ নয় বরং আলাপ-আলোচনার মাধ্যমে সকল পক্ষকে সমঝোতামূলক সমাধানে পৌঁছার আহ্বান জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি ‘এবি পার্টি’। আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

বিস্তারিত...

সরকার জাতীয় সক্ষমতা না বাড়িয়ে বিকল্প খুঁজছে: আনু মুহাম্মদ

জাতীয় সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, সরকার জাতীয় সক্ষমতা না বাড়িয়ে বিকল্প খুঁজছে। বিকল্প হিসেবে বিদেশি কোম্পানিকে চট্টগ্রাম বন্দর না দিয়ে প্রাতিষ্ঠানিক দুর্বলতা দূর করে জাতীয় সক্ষমতা বাড়ানো যেতো।

বিস্তারিত...

এখনই কোনো আন্দোলন নয়: বিএনপি

বারবার জাতির সামনে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু সরকারের পক্ষ থেকে চলতি বছরের ডিসেম্বর থেকে ২৬-এর জুনের সময়সীমা জানান দেয়ার মধ্যেই থমকে আছে তা। ভোটের সময় নিয়ে দাবি জোরালো করলেও রোডম্যাপ ঘোষণা নিয়ে এখনই আন্দোলনে যেতে চায় না বিএনপি। তবে যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সাংগঠনিক প্রস্তুতি আছে বলে জানান নেতারা। তারা মনে করছেন, তাদের দাবি উপেক্ষা করছে অন্তবর্তী সরকার। নির্বাচনের কথা বললেই বিএনপিকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা চলছে।

বিস্তারিত...

প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে যে আহ্বান জানালেন মামুনুল হক

মান-অভিমান ভুলে প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখার বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিস্তারিত...

জুলাই বিদ্রোহের পর গত রাতটি ছিল অন্যতম কঠিন: তাসনিম জারা

জুলাইয়ের বিদ্রোহের পর গত রাতটি অন্যতম কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি। তাসনিম জারা লিখেছেন, রাজনৈতিক শক্তিগুলোর ক্ষুদ্র স্বার্থের দ্বন্দ্ব ও পারস্পরিক অবিশ্বাস আমাদের গণতান্ত্রিক রূপান্তরকে চরম ঝুঁকির মুখে ফেলছে। স্বল্পমেয়াদি হিসাব-নিকাশের জন্য এমন এক জাতির আশাকে আমরা ধ্বংস হতে দিতে পারি না, যে জাতি স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে।

বিস্তারিত...

খুলনায় শহীদ রায়হানের কবর জিয়ারত করলেন উপদেষ্টা আদিলুর

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ১৯ জুলাই ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। শুক্রবার (২৩ মে) খুলনায় জুলাই বিপ্লবে শহীদ রায়হানের কবর জিয়ারত করেন তিনি।

বিস্তারিত...

যে ২৪ রাজনীতিবিদ সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেক্ষাপটে ২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। ওই সময় দেশে সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছায়। প্রাণরক্ষায় সাবেক স্পিকার, ডেপুটি স্পিকার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এদের মধ্যে ২৪ জন ছিলেন রাজনীতিবিদ।

বিস্তারিত...

সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক শ্রমিকদের জন্য সুখবর

সরকারি দপ্তরে দৈনিকভিত্তিক সাময়িক শ্রমিকদের মজুরি আগামী ১ জুলাই থেকে বাড়ছে। এবার মজুরি বাড়ছে ১৫০ থেকে ২২৫ টাকা পর্যন্ত। জুলাই থেকে দৈনিক সর্বোচ্চ ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাবেন তারা। বৃহস্পতিবার (২২ মে) অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ