| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানি শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়েছে । আদালতে আবেদনের পক্ষে রয়েছেন আইনজীবী এস এম শাহজাহান, কায়সার কামাল ও আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া।

বিস্তারিত...

নেতানিয়াহুর কারণে ডুবতে বসছে ইসরায়েল

ইসরায়েল রাজনৈতিক ও কূটনৈতিকভাবে পতনের পথে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন প্রভাবশালী ইহুদি বিশ্লেষকরা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে তেহরান টাইমস জানায়, ইসরায়েলি দৈনিক ‘হারেতজের বিশ্লেষক ইয়োসি ফের্টার লিখেছেন, দেশটি আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং ঐতিহ্যবাহী মিত্রদের সমর্থনও হারাচ্ছে।

বিস্তারিত...

মুষলধারে বৃষ্টি রাজধানীতে

দেশের বিভিন্ন স্থানে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। বাদ নেই ঢাকাও। জৈষ্ঠ্যের শুরুর দুইতিন থেকেই দফায়-দফায় বৃষ্টি ঝরছে রাজধানীতে। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশের পরিস্থিতি মেঘাচ্ছন্ন হতে থাকে। পরে সাড়ে ১০টায় রাজধানীতে নামে মুষলধারে বৃষ্টি।

বিস্তারিত...

ইশরাককে শপথ না পড়ানোর রিট খারিজ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ইশরাককে শপথ পড়াতে আর কোনো বাধা রইলো না বলে জানান আইনজীবীরা। বৃহস্পতিবার বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বিস্তারিত...

ঢাকার দুই সিটি নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দিচ্ছে সরকার

আগে জাতীয়, নাকি স্থানীয় নির্বাচন—এমন বিতর্কের সঙ্গে যুক্ত হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসানো নিয়ে আন্দোলন। এসব আন্দোলন-বিতর্কের মধ্যেই ঢাকার দুই সিটির নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার! এই নির্বাচন আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিতে যাচ্ছে বলে একাধিক সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে।

বিস্তারিত...

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত, ‘মব ভায়োলেন্স’ সহ্য করা হবে না

আসছে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার্স অ্যাড্রেসে তিনি এই কথা বলেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই সভায় অংশ নেন। এছাড়া ঢাকার বাইরে থেকেও ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মকর্তারা অংশ নেন।

বিস্তারিত...

সংশোধন করা হলো শিক্ষাপ্রতিষ্ঠানের শপথবাক্য

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশের শপথ বাক্য সংশোধন করা হয়েছে। শপথ থেকে মুক্তিযুদ্ধ, শেখ মুজিবুর রহমান, শহীদদের রক্ত বৃথা যেতে না দেয়ার প্রত্যয় ও অসাম্প্রদায়িক চেতনার অংশগুলো বাদ দেয়া হয়েছে।

বিস্তারিত...

ন্যায্যমূল্য পেতে এ বছর চামড়া সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা

এ বছর চামড়ার দাম যতক্ষণ ন্যায্য না হবে, ততক্ষণ সংরক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এতিমদের হক চামড়ার সঠিক মূল্য নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটির বৈঠক করেছে। যেখানে বড় সিদ্ধান্ত হলো, মাদরাসা ও এতিমখানায় ৩০ হাজার টন লবণ দেবে সরকার। প্রতিষ্ঠানগুলো যতক্ষণ পর্যন্ত চামড়ার ন্যায্যমূল্য না পাবে, ততক্ষণ পর্যন্ত সংরক্ষণ করবে।

বিস্তারিত...

আমরা মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কথা বলিনি: খলিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেছেন, ‘আমরা মানবিক করিডোর নিয়ে কারও সঙ্গে কোনো ধরনের কথা বলিনি এবং আমরা বলবো না।’ করিডোর নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিস্তারিত...

`কোন নির্বাচন আগে হবে সেই সিদ্ধান্ত সরকারের'

নির্বাচন কমিশন ভবনের সামনে জড়ো হয়ে অবিলম্বে নির্বাচন কমিশন পুনর্গঠন এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আন্দোলন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীরা। এই প্রসঙ্গে বুধবার নির্বাচন ভবনে এক সভা শেষে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘কোন নির্বাচন আগে হবে এবং কোন নির্বাচন পরে হবে এটাতো নির্বাচন কমিশনের হাতে নাই। সরকারই সিদ্ধান্ত নিবেন কোন নির্বাচনে আগে হবে।

বিস্তারিত...

কর্মী পাঠানোর প্রক্রিয়ায় কোনও অনিয়ম ও বৈষম্য থাকবে না: লুৎফে সিদ্দিকী

মালয়েশিয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করা হবে, কোনও অনিয়ম ও বৈষম্যের সুযোগ রাখা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশি কর্মী পাঠাতে মালয়েশিয়া বাংলাদেশ যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের উদ্বোধনী অধিবেশন’ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন: ১৫ বছরে ঋণের নামে লুট হয়েছে পৌনে ২ লাখ কোটি টাকা

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে প্রায় পৌনে ২ লাখ কোটি টাকার মূলধন খেয়ে ফেলেছে লুটেরারা। ২০ ব্যাংক থেকে এই টাকা লুট হয়। ব্যাংক দখল ছাড়াও এরা ঋণের নামে হাতিয়ে নিয়েছে বিপুল অঙ্কের টাকা হাতি নেওয়ার প্রমাণ উঠে এসেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন।

বিস্তারিত...

সাজার বিরুদ্ধে ডা. জোবাইদার আপিল শুনানি বৃহস্পতিবার

দুর্নীতি মামলায় ৩ বছরের সাজা থেকে খালাস চেয়ে ডা. জোবাইদার আপিল শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। বুধবার সকালে হাইকোর্টের একটি বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার ৩ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে ডা. জোবাইদা রহমান। পরে আপিলের জন্য ডা. জোবাইদাকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করেছেন হাইকোর্ট।

বিস্তারিত...

রাঙামাটিতে ভাঙা হলো শেখ মুজিবের ভাস্কর্য

রাঙামাটিতে পাঁচ দিনের চেষ্টায় শেখ মুজিবুর রহমানের ৩১ ফুট উচ্চতার ভাস্কর্য ভূপাতিত করলো বৈষম্যবিরোধী ছাত্র-জনতা। আজ (মঙ্গলবার, ২০ মে) সন্ধ্যায় রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়ের সামনে স্থাপিত ভাষ্কর্যটি ভাঙা সম্পন্ন করেন আন্দোলনকারীরা। এসময় বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। রাঙামাটি থেকে শেখ মুজিবের ভাস্কর্য অপসারণে জেলা পরিষদকে দুই দফায় দেয়া ৬০ ঘণ্টার আল্টিমেটাম গেল (শুক্রবার, ১৬ মে) শেষ হওয়ায় ভাস্কর্য ভাঙা শুরু করেছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা।

বিস্তারিত...

থানা থেকে তিনজনকে ছাড়ানো: হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে তার দল। আজ বুধবার (২১ মে) সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এ নোটিশ তাকে পাঠানো হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ