অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থ মন্ত্রণালয় ছাড়াও নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। শুক্রবার (২৩ মে) সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড-২০২৫ এর জাতীয় পর্যায়ের মূল পর্বে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনার ক্ষমতা থেকে অপসারণের পর থেকে দুই পক্ষের মধ্যে টানাপোড়েন সম্পর্কের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা হারানোর এক মাস আগে ভারতের গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এর সাথে টাগবোটের জন্য চুক্তি করেছিল বাংলাদেশ নৌবাহিনী।
স্বাধীনতার ৫৪ বছরেও নিজ দেশে ভোটাধিকার পাননি প্রবাসী বাংলাদেশিরা। পরবর্তী জাতীয় নির্বাচনের আগেই বিষয়টি সুরাহার দাবি যুক্তরাজ্য-প্রবাসীদের। প্রবাসীদের জন্য ‘প্রক্সি ভোটিং’ নির্বাচন কমিশনের বিবেচনায় থাকলেও এ পদ্ধতিতে আস্থা রাখতে পারছেন না যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা।
সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় চট্টগ্রামের ফিশারিঘাটে সরবরাহ কমেছে সামুদ্রিক মাছের। এতে পাইকারি এই বাজারে সব ধরনের মাছের দামে প্রভাব পড়েছে। সমুদ্র, মিঠা পানি বা চাষের মাছের দাম কেজিতে ৫০ থেকে ২০০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকার কথা ৫৮ দিন। মাছের প্রজনন ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় আগামী ১১ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের উদ্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনি ব্যক্তি ইউনূস নন, বাংলাদেশের ১৮ কোটির ড. ইউনূস। আমরা তো আপনাদের পদত্যাগ চাই না। শুক্রবার (২৩ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে অপরাজেয় বাংলাদেশের আয়োজনে ‘জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দাঁড়াও দেশবাসী’ শীর্ষক মুক্ত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুজব যেভাবে ছড়াল তা অনুসন্ধান করে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার বিকেল থেকে মূলধারার গণমাধ্যম ‘দ্য ডেইলি স্টারে’ প্রকাশিত Prof Yunus resigns' শীর্ষক শিরোনামের একটি প্রতিবেদনের লিংক প্রচার হতে দেখেছে বাংলাফ্যাক্ট।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী ও উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের লন্ডনে থাকা দুটি সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। পতিত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের তদন্ত চলার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। খবর ফাইন্যান্সিয়াল টাইমসের (এফটি)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরও এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। শুক্রবার (২৩ মে) বাংলাদেশ সময় বেলা ১১টায় থাইল্যান্ডের ব্যাংককে রুটনিন আই হাসপাতালের চিকিৎসক বিএনপির মহাসচিবকে এই পরামর্শ দিয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুক্রবার (২৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বাংলাদেশ প্রাণিবিদ্যা সমিতির ২৪তম জাতীয় সম্মেলন এবং বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন তার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। শুক্রবার নিজের ফেসবুক পেজে এ পোস্টে এসব তথ্য জানিয়েছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। চলতি বছরের শুরুতেই টানা কয়েক দিন বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তিকে তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার করতে পারবেন-এমন ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যপ্রণালি বিধিমালা সংশোধন করা হয়েছে।
দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বাংলাদেশ রেলওয়ে আগামী ৭ জুন ঈদুল আজহার দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আজ শুরু হয়েছে তৃতীয় দিনের (০২ জুন) ট্রেনের টিকিট বিক্রি।