নির্বাচনের বাইরে দেশে আর্থিক ও বাণিজ্যিক কোনো রোডম্যাপ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আজ (শনিবার, ২৪ মে) সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই আয়োজিত 'স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ক্ষেত্রে প্রয়োজনীয়তা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি।
সিলেট সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে পুশইন করলো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বর্ডার সিকিউরিটি ফোর্স) বিএসএফ। তাদের মধ্যে ১২ জন পুরুষ ৪ জন নারী ও ৫ জন শিশু। শনিবার (২৪ মে) সকালে কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৯ ব্যাটালিয়নের একটি টহল দল তাদের আটক করে।
সাভারের জাতীয় স্মৃতিসৌধে শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি'।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশ থেকে অর্থ পাচার ও তা ফেরত আনার বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে চাপ তৈরি হয়েছে। সেই চাপের কারণেই যুক্তরাজ্যের লন্ডনে সম্পদ জব্দ হতে দেখা গেছে।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯টি প্রকল্পের প্রায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকার অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারের অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, প্রধান উপদেষ্টা চলে যাওয়ার কথা বলেননি। তিনি পদত্যাগ করছেন না, আমাদের সঙ্গেই থাকছেন। শনিবার উপদেষ্টা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। পরিকল্পনা উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন। উনি বলেননি পদত্যাগ করবেন। অন্য উপদেষ্টারাও থাকছেন। আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সে দায়িত্ব পালন করতে এসেছি।
প্রতিটি গাছে ঝুলছে থোকায় থোকায় খয়েরি রঙের মিষ্টি আঙুর। এক সময়ের কল্পনার চিত্র এখন বাস্তব। দেশের মাটিতে বিদেশি জাতের আঙুর চাষে সাফল্য পেয়েছেন ঝিনাইদহ জেলার একাধিক উদ্যমী কৃষক ও কলেজছাত্র। স্বল্প খরচে লাভজনক হওয়ায় কৃষকদের মাঝে বাণিজ্যিকভাবে আঙুর চাষের আগ্রহ বাড়ছে।
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ২৮ হাজার ৯৬৫ জন আইনি সহায়তা পেয়েছেন। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিগত ২০০৯ সাল থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে সেনাবাহিনীর মর্যাদাপূর্ণ অবদান রয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করলে স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে পড়বে। শনিবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
নজরুল সংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ গবেষক ও অধ্যাপক আনোয়ারুল হক এবং সংগীতশিল্পী শবনম মুশতারীকে ‘নজরুল পুরস্কার ২০২৫’ দিচ্ছে বাংলা একাডেমি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আগামী ৭ জুনকে ঈদুল আজহার দিন ধরে অনলাইনে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ শনিবার (২৪ মে) আগামী ৩ জুনের টিকিট বিক্রি হচ্ছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রথম আধা ঘণ্টায় রেলওয়ের অনলাইন টিকেটিং প্ল্যাটফর্মে ১ কোটি ১৪ লাখ হিট রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৯টার মধ্যেই পশ্চিম অঞ্চলের সব টিকিট শেষ হয়ে গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে সঠিক আচরণ করতে হবে। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাংলামটরে কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী দুই-এক দিনের মধ্যেই বাজারে আসছে বহুল প্রত্যাশিত নতুন ডিজাইনের নোট। প্রথম ধাপে ছাড়া হচ্ছে এক হাজার কোটি টাকা। ২০ ও ৫০ টাকার নোট দিয়ে যাত্রা শুরু হলেও পর্যায়ক্রমে আসবে সব ধরনের টাকার নোট। নতুন নোটে বাড়ানো হচ্ছে নিরাপত্তা বৈশিষ্ট্য। ডিজাইনে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের গ্রাফিতি।
গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার (২৩ মে) রাতে ফেসবুকে একটি ফেরিফায়েড স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।