| ১২ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

দুই ছাত্র উপদেষ্টা গণঅভ্যুত্থানের প্রতিনিধি, এনসিপির নয় : হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যে দুইজন উপদেষ্টার কথা বলেছেন, তারা গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে এ সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি বা এনসিপির প্রতিনিধি হিসেবে এ সরকারে নেই। তাদের দলীয় পরিচয় করানোর মধ্য দিয়ে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

বিস্তারিত...

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খাদলা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিস্তারিত...

‘পুশইন’-এর অপেক্ষায় ওপারে দীর্ঘ লাইন

‘পুশইন’-এর অপেক্ষায় লালমনিরহাট সীমান্তের ওপারে কয়েক হাজার মানুষের দীর্ঘ লাইন। সীমান্তে ওপারে জড়ো রেখেছে বিএসএফ। রাতের আঁধারে এপারে ঠেলে দেয়ার আপেক্ষায়। খণ্ড খণ্ড করে বিভিন্ন সীমান্তে পুশইনের পরিকল্পনা বিএসএফ’র। সীমান্তের ওপারের গ্রামবাসী সূত্রে জানা গেছে এসব তথ্য। সীমান্তের কাঁটাতারের বেড়া গেট দিয়ে বিএসএফ রাতের আঁধারে ঠেলে দিচ্ছে এপারে।

বিস্তারিত...

চানখাঁরপুলে ৬ হত্যা: ট্রাইব্যুনালে ৪ আসামি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে ট্রাইব্যুনালে তাদের আনা হয়।

বিস্তারিত...

সরকারি চাকরি অধ্যাদেশ
সচিবালয়ে দপ্তর ছেড়ে নিচে নেমে কর্মচারীদের বিক্ষোভ

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বড় ধরনের বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ‘নিবর্তনমূলক ও কালাকানুন’ আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি।

বিস্তারিত...

মুজিবনগরে নারী-শিশুসহ ১৯ জনকে পুশইন বিএসএফের

মেহেরপুরের মুজিবনগরে নারী শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে অভ্যন্তরে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (২৫ মে) ভোরে মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় বিএসএফ। তারা সীমান্ত পার হয়ে উপজেলার কেদারগঞ্জ বাজারে অবস্থান করলে গোপন সংবাদ পেয়ে মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বিস্তারিত...

জেনারেল ওয়াকার আবারও ভরসার বাতিঘর

গুজববাজরা গুজব রটাবে, ওপারের ময়ূখরা মলমবাজি করবে, এপার-ওপার মিলিয়ে আজগুবি কনটেন্টের হাট বসাবে; এগুলো অপ্রত্যাশিত ছিল না। প্রশ্ন হচ্ছে, সুযোগটা কে করে দিয়েছে? কেউ এখানে-ওখানে জয় বাংলা ঘটাবেন, কেউ ইনকিলাব কাত করবেন, জাতীয় ঐক্যের চব্বিশের চেতনাকে বরবাদ করবেন গুজবের কারবার হবে না কেন? নিজের নানা অপকর্ম ঢাকতে একের পর এক অঘটন ঘটাবেন, তা ঢাকতে বিভিন্ন দিকে আঙুল তুলবেন, সেনাপ্রধানকে এসে বারবার ঐক্যের বারতা দিতে হবে, বলতে হবে জাতীয় ঐক্য ধরে রাখতে; আর কত?

বিস্তারিত...

৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না: প্রেস সচিব

বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। এ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের কাছে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেছেন, ৩০ জুন সুনির্দিষ্ট ডেট, নির্বাচন এর বাইরে যাবে না। শনিবার (২৪ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রেস সচিব।

বিস্তারিত...

সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে ৮ দলের বৈঠক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার (২৫ মে) সন্ধ্যায় গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন দেশের আটটি রাজনৈতিক দল ও সংগঠনের শীর্ষ নেতারা। বিশ্লেষকরা বলছেন, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এই বৈঠক বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে যখন ড. ইউনূসের পদত্যাগের আলোচনা চলমান, তখন এই বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

বিস্তারিত...

৫৯ হাজার ১০১ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

চলতি বছরের হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী। শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ সংখ্যা জানা গেছে। এখন পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৫৩টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান।

বিস্তারিত...

পাকিস্তানের পাঞ্জাবে তীব্র ঝড়-বৃষ্টি, আহত ৯২ নিহত ১৩

পাকিস্তানের পাঞ্জাবে ভারী বৃষ্টিপাত ও তীব্র ঝড়ের কবলে পড়ে শনিবার ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। ঝড়ে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

বিস্তারিত...

দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের ১০ অঞ্চলে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত দেখানো হয়েছে।

বিস্তারিত...

আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল নজরুল: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আন্দোলন সংগ্রামের অনুপ্রেরণা ছিল জাতীয় কবি নজরুল। রোববার সকালে নজরুলের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

বিস্তারিত...

ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর চানখাঁরপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে আজ। এর আগে গত ২০শে এপ্রিল এই মামলায় ৮ জনকে অভিযুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই প্রতিবেদন আজ আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করা হবে। এর মধ্যদিয়েই মামলাটির আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।

বিস্তারিত...

পর্দার অন্তরালে যা ঘটেছে

শেষ পর্যন্ত কি তাহলে বরফ গলতে শুরু করেছে? ড. মুহাম্মদ ইউনূস বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করেছেন। যদিও শনিবার সকালে বিএনপি’র সঙ্গে প্রস্তাবিত বিকালের বৈঠকটি এক অজ্ঞাত কারণে স্থগিত করা হয়েছিল। পরে বিরামহীন প্রচেষ্টার পর বৈঠক অনুষ্ঠানের ব্যাপারে কালো মেঘ কেটে যায়। তখন বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশে অবস্থানরত একজন বিএনপি নেতার সঙ্গে কথা হয়েছে। পাল্টা যুক্তি ছিল, ওই নেতা বিএনপি বা তারেক রহমানকে প্রতিনিধিত্ব করেন না। শনিবার দিনের শেষে বৈঠক দু’টি হয়। রাতে এনসিপি’র সঙ্গেও আলাদা বৈঠক হয়েছে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ