| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

সাগরে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে: ইউএনএইচসিআর

সমুদ্রপথে যাত্রার সময় মিয়ানমার উপকূলে পৃথক দুটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। চলতি মাসের শুরুতে নৌকাডুবির ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। কক্সবাজারস্থ ইউএনএইচসিআরের যোগাযোগ কর্মকর্তা মোশারফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিস্তারিত...

রাজনীতিকরা সমাধান চান ড. ইউনূসকে রেখেই

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রেখেই দ্রুত নির্বাচনসহ দেশের চলমান সংকটের সমাধান চান রাজনীতিকরা। বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের পর গতকাল রাজনীতিবিদদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন। কেউ কেউ সংবাদমাধ্যমের কাছেও মতামত ব্যক্ত করেছেন।

বিস্তারিত...

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কতটা প্রস্তুত ভোলা উপকূল

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, সৃষ্টি হয়েছে ঝড়ো হাওয়ার আশঙ্কা। এ অবস্থায় দেশের চারটি সমুদ্র বন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিস্তারিত...

হাইকোর্ট নিয়ে মন্তব্য: নিঃশর্ত ক্ষমা চাইতে সারজিসকে আইনি নোটিশ

সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালতের বিষয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মো. সারজিস আলমকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো.জসিম উদ্দিন এ নোটিশ দেন।

বিস্তারিত...

ঢাকাসহ ১১ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকাসহ দেশের ১১ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক এ তথ্য জানান।

বিস্তারিত...

ড. ইউনূস পদত্যাগ করলে দেশের সরকার ব্যবস্থা কোন পথে চলবে?

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কী হতে পারে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এসব প্রশ্ন উঠছে। খবর বিবিসির।

বিস্তারিত...

দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার দুপুর ১২টায় বাংলামটর কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। এনসিপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত...

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন: নির্বাচন নিয়ে চাপে ড. ইউনূস, পদত্যাগের হুমকি

বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে একটি বৈষম্যবিরোধী আন্দোলন গত আগস্টে কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। এরপর বাংলাদেশের লাখো মানুষ গণতন্ত্র ফিরে পাবার আকাঙ্ক্ষা লালন করা শুরু করেন। অন্তর্বর্তী সরকার ৯ মাস পার করলেও সবাইকে হতাশ করেছে, বিশেষ করে যারা দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচন করতে চেয়েছিলেন। এখন দেশটির নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূস হুমকি দিচ্ছেন, যদি তাকে কাজ করতে এবং ধীরগতিতে নির্বাচনের প্রস্তুতি নেয়ার সুযোগ না দেয়া হয়, তাহলে পদত্যাগ করবেন।

বিস্তারিত...

রাতে জামায়াতের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

রাজনীতিতে হঠাৎ তৈরি হওয়া নানা উৎকন্ঠা-গুঞ্জনের মধ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার রাত সাড়ে ৮টায় জামায়াত নেতাদের প্রধান উপদেষ্টা তার বাসভবন ‘যমুনা’য় আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার দলটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাত ৮টায় জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বিস্তারিত...

খন্দকার মোশাররফের নেতৃত্বে যমুনায় যাচ্ছে বিএনপি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠকে যাচ্ছে বিএনপি। আজ সন্ধ্যায় এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। শনিবার সকালে এতথ্য জানা গেছে।

বিস্তারিত...

‘সংঘাত-কাদা ছোড়াছুড়িতে সমাধান মিলবে না, দরকার অর্থবহ সংলাপ’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংঘাত ও কাদা ছোড়াছুড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না, দরকার অর্থবহ সংলাপ। শনিবার সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।

বিস্তারিত...

বিএনপি-জামায়াতকে যমুনায় আমন্ত্রণ

শনিবার বিএনপি ও জামায়াতে ইসলামীকে যমুনায় বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার রাতে দল দুটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিএনপি আলোচনার বিষয়ে আজ সিদ্ধান্ত নেবে। কারণ আমন্ত্রণ পাওয়ার পর রাতে নেতারা নিজেদের মধ্যে আলোচনার সুযোগ পাননি।

বিস্তারিত...

সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব: দূতাবাস কর্মকর্তার সন্দেহ হলেই বাতিল হবে ভিসার আবেদন

জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ রোধে আরও কঠোর হচ্ছে ট্রাম্প প্রশাসন। এখন থেকে দেশটিতে ভ্রমণের উদ্দেশে যেতে চাওয়া ব্যক্তিদের ভিসার আবেদন পর্যালোচনায় মার্কিন দূতাবাসের কর্মকর্তারা আরও খুঁটিয়ে ভিসাপ্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করতে পারবেন। সন্দেহজনক মনে হলেই বাতিল করতে পারবেন ভিসার আবেদনও। শুক্রবার (২৩ মে) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বিস্তারিত...

জুলাই বিপ্লবের শহীদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

জুলাই বিপ্লবের শহীদ হাসানকে দেখতে হাসপাতালে যান ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার সকালে হাসান মারা যাওয়ার খবর পাওয়ার পর তিনি থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে ছুটে যান। এসময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

বিস্তারিত...

নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য : কে কী ভাবছেন?

ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসের সূত্রের বরাত দিয়ে সেনাপ্রধানের বক্তব্য প্রকাশ হয়েছে গণমাধ্যমে। সেখানে দাবি করা হয়, সংস্কার প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, কী সংস্কার হচ্ছে, কিভাবে হচ্ছে, এ বিষয়ে তার কিছু জানা নেই। এ বিষয়ে তার সঙ্গে কোনো পরামর্শ বা আলোচনা করা হয়নি। মানবিক করিডর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করেই হতে হবে।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ