| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

বালি ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে : পরিবেশ উপদেষ্টা

পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে বালি ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘দেশে বালি ও ভূমিদস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এটা নিয়ন্ত্রণে ডিসিদের ১০ দফা নির্দেশনা দেয়া হয়েছে। দিনে বা রাতে যখনই অবৈধভাবে মাটি বা বালি উত্তোলন করা হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে।’

বিস্তারিত...

হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি ও প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে। প্রধান বিচারপতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক স্মারকে এ কথা বলা হয়েছে। যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিস্তারিত...

পার্বত্য অঞ্চলের নারীরাও যাতে সমান সুযোগ পায় সেদিকে লক্ষ্য থাকবে: সমাজকল্যাণ উপদেষ্টা

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সমাজের অবহেলিত নারীদের কল্যাণে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, সমাজের নারীরা যাতে তাদের অধিকার পায় সেজন্য সমাজসেবা বিভাগের সকল কর্মকর্তাকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

বিস্তারিত...

চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ওপরে, শেরপুরে বন্যার শঙ্কা

টানা কয়েক দিনের বৃষ্টিপাত, ভারতের মেঘালয় ও আসামে ভারী বর্ষণের ফলে শেরপুরের চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় আকস্মিক বন্যার শঙ্কায় রয়েছে এলাকাবাসী। মঙ্গলবার (২০ মে) সকাল ১০টায় পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত রাত ১০টায় পানির উচ্চতা ছিল ৩৯ সেন্টিমিটার ওপর, যা রাতেই কিছুটা কমে। তবে ভোর থেকে মুষলধারে বৃষ্টি এবং উজানে অতিরিক্ত বর্ষণের কারণে আবারও পানি বৃদ্ধি পেয়েছে।

বিস্তারিত...

সিলেটে হঠাৎ পাহাড়ি ঢল, প্লাবিত জাফলং-সাদাপাথর

সিলেটের সাদাপাথর ও জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে ধলাই ও পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি ধলাই ও পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্ট ও সাদাপাথরসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।

বিস্তারিত...

স্টারলিংকে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সুযোগ নেই: বিশেষ সহকারী

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টারলিংকের ইন্টারনেটের কারণে আমাদের জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না। এর জন্য আমরা দুটি নিরাপত্তার বিষয় রেখেছি। মঙ্গলবার (২০ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত...

গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক মামলার শুনানি লাইভ সম্প্রচার কেন নয়

সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক প্রশ্ন সম্পর্কিত মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২০ মে) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জনগুরুত্বপূর্ণ ও সাংবিধানিকভাবে তাৎপর্যপূর্ণ মামলাগুলো কেন সরাসরি সম্প্রচার করা হবে না, তা জানতে চেয়েছেন।

বিস্তারিত...

জুলাই অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা ৯৫ ম্যাজিস্ট্রেটের তালিকা প্রকাশ

অভ্যুত্থানে গুলির নির্দেশদাতা ৯৫ জন ম্যাজিস্ট্রেটসহ আরও ৪৪ জন সরকারি আমলা তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। এছাড়াও আগামী ৩১ মে’র মধ্যে সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা প্রকাশসহ ১৩২ ধারার বাতিল করার দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি না মানলে মার্চ টু সচিবালয় কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে তারা।

বিস্তারিত...

২০২০ সালের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচার : বাংলাফ্যাক্ট

২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল বলে প্রচারের বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্টের অনুসন্ধানে শনাক্ত হয়, ২০২০ সালের মিছিলের ভিডিও’কে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে।

বিস্তারিত...

মহার্ঘ ভাতা বাস্তবায়নে সময় লাগবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতা কার্যকর করতে সময় লাগবে। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, কত শতাংশ মহার্ঘভাতা দেয়া হবে পরে জানানো হবে।

বিস্তারিত...

৯ জুন যুক্তরাজ্য সফরে যাবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আগামী ৯ থেকে ১৩ জুন যুক্তরাজ্য সফর করবেন। এই সফরে তিনি রাজা চার্লস ও প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, লন্ডন সফরের বিস্তারিত সময়সূচি ও কর্মসূচি তৈরি করা হচ্ছে।

বিস্তারিত...

বিশ্ব পরিমাপ দিবস আজ

বিশ্ব পরিমাপ দিবস (World Metrology Day) মঙ্গলবার (২০ মে)। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব পরিমাপ দিবসের প্রতিপাদ্য ‘Measurements for all times, for all people’ অর্থাৎ ‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’।

বিস্তারিত...

ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

ঢাকা সফরে আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় পৌঁছাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ মে) ঢাকায় আসবেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী। দুই দিনের বাংলাদেশ সফরে তিনি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

বিস্তারিত...

উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের প্লেনের ইঞ্জিনে আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর তার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্লেনটিতে ২৯০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

বিস্তারিত...

ক্ষমতার সঙ্গে নীতির নেগোসিয়েশন ইশরাক ভাইয়ের মানায় না : সারজিস

ইশরাক হোসেনকে বাংলাদেশের পার্সপেকটিভে বিএনপির মতো বড় রাজনৈতিক দলের অন্য দশজন নেতার মতো গতানুগতিক চিন্তাধারার মনে হয়নি বলে মন্তব্য করে সাম্প্রতিক ইস্যুকে তুলে ধরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, রাজনৈতিক দীর্ঘ পথচলার প্রারম্ভেই ক্ষমতার সঙ্গে নীতির নেগোসিয়েশন সাদেক হোসেন খোকার উত্তরসূরির মানায় না, ইশরাক ভাইয়ের মানায় না।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ