দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ আবদেল আজিজকে ১৫ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির উচ্চ আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়েছে। ২০০৮ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন আজিজ। সেই সময় তিনি দেশটির সেনাপ্রধান ছিলেন। পরের বছর তিনি নির্বাচন দেন এবং জয়ী হয়ে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট হন।
নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে দিল্লিতে আটক করে মিয়ানমার সীমানার কাছাকাছি সমুদ্রে ফেলে দিয়েছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে তিনটি বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকার। শুক্রবার (১৬ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কাকরাইলে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে এসে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের বিষয়ে আন্তর্জাতিক কোনো প্রতিক্রিয়ার লক্ষ্য করা যায়নি। কারণ হচ্ছে, এখানে নিষিদ্ধকরণের বিষয়ে জনগণে সমর্থন ছিল। আমরা চাচ্ছি আওয়ামী লীগের বিচার ন্যায়সঙ্গতভাবে হবে। বিচার তার নিজস্ব গতিতে চলবে। আমরা চাচ্ছি বিচারটা দ্রুত হোক। তবে এটি নিয়ে যেন কোনো অন্যায় না হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে অন্তর্বর্তী সরকার ডিজিটাল রূপান্তরের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, টেলিযোগাযোগ সেবা ও তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমান অংশগ্রহণ একটি বৈষম্যমুক্ত ও আধুনিক সমাজ বিনির্মাণের পূর্বশর্ত।
আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে পাল্লা দিয়ে। বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা।
ভারত তাদের পানি আগ্রাসন এখনও বন্ধ করেনি, আগ্রাসন নীতি থেকেও সরে আসেনি। তাই প্রতিবেশি দেশটি ন্যায্য পানির হিস্যা দিতে চায় না, এটা পরিষ্কার। এমন অভিযোগ করেছেন বিপ্লবী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
প্রায় এক বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দেশটিতে নতুন কর্মী নিয়োগের খবর বাংলাদেশের শ্রমবাজারে স্বস্তি বয়ে আনবে— এমনটাই মনে করছেন এখানে বসবাসরত প্রবাসীরা। পাশাপাশি চলতি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিপক্ষীয় বৈঠকে সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার ও অবৈধদের বৈধতা দেয়ার বিষয়ে আলোচনার তাগিদও দিচ্ছেন তারা।
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটের এক পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা উড্ডয়নের সময় খুলে পড়ে গেলেও, অভূতপূর্ব সাহস ও দক্ষতায় তা নিরাপদে অবতরণ করালেন পাইলট ক্যাপ্টেন বিল্লাহ ও ফার্স্ট অফিসার জায়েদ।
ফারাক্কা এদেশে কারবালা তৈরি করেছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, আমরা এ অন্যায়ের বিচার চাই। শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এতে অ্যাডভোকেট মোহাম্মদ তরিকুল ইসলামকে আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। শুক্রবার (১৬ মে বিকেলে রাজধানীর গুলিস্তানে এই কমিটি ঘোষণা করা হয়। এছাড়া, কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তুহিন মাহমুদ।
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশকে টেকসই সংস্কারে সহযোগিতা করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে সংস্থাটির আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সরকার ও জাতিসংঘ কান্ট্রি টিমের যৌথ স্টিয়ারিং কমিটির (জেএসসি) দ্বিবার্ষিক সভায় এ কথা জানান তিনি।
নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেছেন, গত ১৬ বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে। যা নষ্ট হয়ে গেছে আমরা আবার তা গড়ে তুলছি। সঠিক পথে এগোচ্ছি, জনগণ আমাদের পাশে আছে। দ্য ইকোনমিস্টকে এমন মন্তব্য করেছেন তিনি।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেললাইন সংলগ্ন এলাকায় কিংবা বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমিতে রেল কর্তৃপক্ষের পূর্বানুমোদন ছাড়া কোনো ধরনের অস্থায়ী পশুর হাট বসাতে নিষেধাজ্ঞা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়। শুক্রবার (১৬ মে) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আগামীকাল শনিবার দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পৃথকভাবে এ সিদ্ধান্ত জানিয়েছে। ফলে সরকারি ও বেসরকারি ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ারবাজারের লেনদেনও চালু থাকবে।