বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ফেনীতে ভয়াবহ রূপ নিয়েছে নদীভাঙন। প্রতিদিনই বিলীন হচ্ছে বসতঘর, ভিটেমাটি। নদীর পাড়ে দাঁড়িয়ে অসহায় হয়ে এ দৃশ্য দেখছেন ঘরহারা মানুষ। প্রতিবছরই এ নদীভাঙনে ঘরবাড়ি হারান শত শত মানুষ। ১৯৬৫-৬৭ সালের মধ্যে ভাঙন ঠেকাতে সোনাগাজীর কাজিরহাট এলাকায় ছোট ফেনী নদীর ওপর নির্মাণ করা হয় ২১ ভেন্টের একটি রেগুলেটর। এতে কিছুটা স্বস্তি মিললেও ২০০৫ সালে রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হলে ফের শুরু হয় তীব্র ভাঙন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বালু-মাটি রপ্তানির সুযোগ রাখা হলেও প্রক্রিয়া নির্ধারিত ছিল না। বালু ও মাটি রপ্তানির প্রক্রিয়া নির্ধারণ করে নতুন ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫’ এর খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, এ এস এম সালেহ আহমেদ এর সভাপতিত্বে আজ ১৭ মে শনিবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে একটি অনলাইন কর্মশালার আয়োজন করা হয়েছিল। তবে অনিবার্য কারণবশত তা পিছিয়ে আগামী সোমবার নেয়া হয়েছে।
বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প হাতে নিয়েছে ভারত। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত নতুন মহাসড়ক প্রস্তাব করেছে সরকার। এই মহাসড়ক মিয়ানমারের গুরুত্বপূর্ণ মাল্টি-মডাল পরিবহন প্রকল্পের সম্প্রসারণ। এর ফলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো ও পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে সমুদ্রপথে বিকল্প সংযোগ তৈরি হবে।
‘খুনির শাস্তি নিশ্চিত হওয়ার অপেক্ষায় বাংলাদেশের জনগণ।’ আলোচিত মাগুরার শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার চার আসামির মধ্যে শুধু হিটু শেখের মৃত্যুদণ্ড দেয়ায় এ কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার (১৭ মে) রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি পোস্টে তিনি আরও বলেন, মাগুরার নির্যাতিত ও নিহত ছোট্ট মেয়ে আছিয়ার হত্যাকাণ্ডের বিচার দু' মাসের মধ্যে সম্পন্ন হলো এবং রায়ও ঘোষণা হল। কিন্তু রায় প্রকাশের পর আছিয়ার পরিবার রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছে এবং উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি ভেবে দেখার মত।
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের ফলে গরমের দাপট কিছুটা কমলেও এখনও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রির ঘরে বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বজ্রসহ ভারী বর্ষণ নিয়ে নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পুশইন নয়, ভারতে অবস্থানরত বাংলাদেশিদের প্রপার চ্যানেলে পাঠাতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (১৭ মে) সকালে সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলা অংশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বয়েসিং ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা কর্মসংস্থান, প্রশিক্ষণ, আবাসন সুবিধা এবং প্রয়োজনীয় চিকিৎসার পাশাপাশি আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণ পাবেন। তবে কেউ মিথ্যা পরিচয়ে আর্থিক সুবিধা নিলে দুই বছরের কারাদণ্ড ভোগ করার পাশাপাশি গৃহীত অর্থের দ্বিগুণ ফেরত দিতে হবে।
ক্ষুদ্রঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন। এ জন্য তিনি ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি’ আইন করার কথা বলেছেন। আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাকে অন্তর্বর্তী সরকার এই পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ২০২৪ সালের ৭ অক্টোবর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল কাম রোড সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ রেলওয়ে।
আজ ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জেন্ডার ইক্যুয়ালিটি ইন ডিজিটাল ট্রান্সফরমেশন’ বা ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষের সমতায়ন’। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আজ শনিবার ১৭ মে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন করেছেন।
আসন্ন ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে ঈদের আগে দুই শনিবার সরকারি অফিস খোলা থাকবে। সে অনুযায়ী শনিবার খোলা থাকবে অফিস-আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠান।
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ উড্ডয়নের পর পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেলেও শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করেছে। একটি চাকা ছাড়া বিমানটি নিরাপদে নামল কীভাবে, স্বাভাবিকভাবে সে প্রশ্ন এসেছে অনেকের মনে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জেলা পর্যায়ে প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে আসন্ন কোরবানি ঈদ উপলক্ষ্যে পশুর হাটগুলোতে মোবাইল ভেটেরিনারি ক্লিনিক বসবে। সেখানে ভেটেরিনারি সার্জন থাকবেন, তারা চিকিৎসা সেবা প্রদান করবেন। উপদেষ্টা শুক্রবার সকালে রাজশাহী সার্কিট হাউস সম্মেলন কক্ষে বিভাগীয় মৎস্য ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন।