বাসে ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরুর কিছুক্ষণ বাদে ৪ ও ৫ জুনের টিকেট শেষ বলে দাবি করছে অপারেটরগুলো। তাদের ভাষ্য, আগামী ৬ জুন কোরবানির ঈদ ধরে নিয়ে টিকেট বিক্রি হচ্ছে। সেই হিসাবে এবার ঈদের আগে সময় পাওয়া গেছে মাত্র দুদিন। ৪ জুনের দিনের কিছু টিকেট এখনো থাকলেও রাতের টিকেট আর নাই।
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার এবং আহত ছাত্র-জনতার কল্যাণ ও পুর্নবাসন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। একইসঙ্গে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সংশোধিত অধ্যাদেশের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। বৃহস্পতিবার (১৫ মে) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। প্রধান উপদেষ্টার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কয়েক মাসের মধ্যে মালয়েশিয়া এক থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। লোক নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশকে সবার আগে অগ্রাধিকার দেবে।
ইসলামাবাদ-দিল্লি যুদ্ধে পাকিস্তানকে সমর্থন দেওয়ায় তুরস্ক ও আজারবাইজানের ভ্রমণ বাতিল করছে ভারতীয় নাগরিকরা। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক তীব্র অবনতি ঘটে। ভারত অভিযোগ করে, এই হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে—যদিও এর কোনো প্রমাণ পেশ করতে পারেনি দিল্লি।
দেশব্যাপী সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ১০০ শতাংশ কাভারেজ নিশ্চিত করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয়ের বিপিপিএ সম্মেলন কক্ষে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ)পরিচালনা পর্ষদের দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন ।
জাপানের কাছে আরও অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স বা বৈদেশিক উন্নয়ন সহায়তা (ওডিএ) লোন সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ ছাড়া কৌশলগত অংশীদারত্বের অধীনে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করবে উভয় দেশ। বৃহস্পতিবার (১৫ মে) টোকিওতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ আলোচনা হয়।
২০২৪ সালের আগস্টে বন্যায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো, কৃষি ও জীবিকায় পুনরুদ্ধার এবং ভবিষ্যতের দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশকে ২৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ দিবস। গঙ্গার পানির ন্যায্য হিস্যর দাবিতে মওলানা ভাসানী ১৯৭৬ সালের এই দিনে লাখ লাখ জনতাকে নিয়ে ফারক্কা অভিমুখী এই লং মার্চ করেন। ১৬ মে দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে ৬৪ কিলোমিটার লং মার্চ। শেষ হয় পরদিন বিকেলে কানসাটে।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর ক্রেডেনশিয়াল (পরিচয়পত্র পেশ) স্থগিত হয়েছে। বৃহস্পতিবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশের নির্ধারিত সময়ের তিন ঘণ্টা আগে ভারত সরকারের এই সিদ্ধান্তের কথা ভারতীয় পরারাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ হাইকমিশনকে জানানো হয়েছে।
নতুন বাংলাদেশে সবার জন্য গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে—এই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাস্মদ শফিকুল আলম। তিনি বলেন, গত ১৫ বছরে জার্নালিজম মানুষের অধিকার হরণ করেছে। এজন্য আমাদের ‘সরি’ বলতে হবে। নতুনভাবে শুরু করতে হবে যাতে মানুষের আস্থা ফিরে আসে।
তিনদফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ওপর টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। যার তীব্র প্রতিবাদ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। অন্তর্বর্তী সরকারকে সাবধান করে দিয়ে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে যাতে একটা টোকাও না লাগে।
বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ২৭ জন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তারা মুক্তি লাভ করেন বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। এসময় কারা ফটকে তাদের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে। বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনের সংশোধিত খসড়াটি অধ্যাদেশ হিসেবে অনুমোদনের জন্য আজকের বৈঠকে উপস্থাপনের কথা।