| ১৩ ফেব্রুয়ারী ২০২৬
সকল খবর

আইনের অর্থ না বুঝে ভুলভাবে সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান প্রসিকিউশনের

আইনের যথাযথ অর্থ না জেনে বা ভুলভাবে ব্যাখ্যা করে সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। ভুলভাবে সংবাদ পরিবেশনের প্রতিবাদ জানিয়ে আজ বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়। চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত এ সংক্রান্ত বিবৃতিতে বলা হয়েছে, 'সম্প্রতি বাংলাদেশের কিছু গণমাধ্যমে আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এর বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করে সংবাদ পরিবেশন করা হয়েছে। তারা বলেছেন যে, চিফ প্রসিকিউটর জুলাই মাসে গণহত্যা হয়নি বলে মন্তব্য করেছেন। এ ধরনের সংবাদ স্পষ্টতই চিফ প্রসিকিউটরের বক্তব্যের বিকৃতি ও অপপ্রচার।'

বিস্তারিত...

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ বছরের আয়-ব্যয়ের হিসাব চেয়েছে মন্ত্রণালয়

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত ১৫ বছর সময়ের সকল আয়-ব্যয়ের হিসাব (প্লট/ফ্ল্যাট হস্তান্তর/বরাদ্দ) সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের নিরীক্ষা করার নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। সোমবার (১২ মে) অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের মাধ্যমে এই নিরীক্ষা করার নির্দেশ দিয়ে পরিদপ্তরের পরিচালককে চিঠি পাঠিয়েছে মন্ত্রণালয়।

বিস্তারিত...

সচিবালয়-গণমাধ্যমের ‘আওয়ামী দোসরদের’ তালিকা প্রকাশ করবে জুলাই ঐক্য

সচিবালয়-গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা আওয়ামী দোসরদের তালিকা প্রকাশ করার ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য প্ল্যাটফর্ম। মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।

বিস্তারিত...

জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ

অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের নতুন দাম লিটারে সাড়ে ১৭ টাকা কমিয়ে ৯৩ টাকা ৫৭ পয়সা এবং আন্তর্জাতিক রুটে ১৫ সেন্ট কমিয়ে ৬০ সেন্ট নির্ধারণ করেছে বিইআরসি। মঙ্গলবার (১৩ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই ঘোষণা দিয়েছে। আজ রাত ১২ টা থেকে নতুন এই দাম কার্যকর হবে।

বিস্তারিত...

হাসিনার সীমান্ত সড়ক: জাতীয় নিরাপত্তা কি ঝুঁকিতে?

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, যোগাযোগব্যবস্থা সহজ করা ও শিল্প-কারখানা প্রতিষ্ঠার অলীক স্বপ্ন দেখিয়ে ২০১৮ সাল থেকে সীমান্ত সড়ক নির্মাণকাজ শুরু করে পতিত আওয়ামী লীগ সরকার। অথচ বাস্তবে এই সড়কের বেশিরভাগ এলাকায় কোনো জনবসতি নেই। পরিবেশ ও পার্বত্য শান্তিচুক্তির শর্ত অনুযায়ী শিল্প-কারখানা স্থাপনের যে কথা বলা হয়েছিল তা শুধুই গালগল্প। মূলত ১ হাজার ৩৬ কিলোমিটার লম্বা দেশের সবচেয়ে দীর্ঘ কথিত সীমান্ত সড়ক প্রকল্প শুধু ভারতের স্বার্থেই গ্রহণ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার।

বিস্তারিত...

মুজিব ও হাসিনার হাতে আওয়ামী লীগের পতন

শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দুজনের হাতেই পতন ঘটেছে আওয়ামী লীগের। ১৯৭৫ সালে বাকশাল গঠনের মধ্য দিয়ে শেখ মুজিব নিজেই আওয়ামী লীগকে বিলুপ্ত ঘোষণা করেন। আর ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণভয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

বিস্তারিত...

ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৯৩ শতাংশ

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) পাস পরীক্ষা-২০২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর ৯৩ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ভাইস-চ্যান্সেলরের কাছে পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।

বিস্তারিত...

আইএমএফের ঋণের কিস্তি পাচ্ছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাচ্ছে বাংলাদেশ। ডলারের বিনিময় হার আরও নমনীয়তা শর্তে ঋণের কিস্তি ছাড় করতে সম্মত হয়েছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এ নিয়ে আইএমএফ-এর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্তারিত...

রমনায় বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড

রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে ২০০১ সালে বোমা হামলা মামলায় মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত ৯ আসামির ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

বিস্তারিত...

এনসিপির যুব সংগঠন আসছে ১৬ মে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামী ১৬ মে। সেদিন ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি। মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমম্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

বিস্তারিত...

ঋণ নিয়ে, টাকা ছাপিয়ে বাজেট করব না: অর্থ উপদেষ্টা

বড় ঘাটতি নিয়ে, ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়ে কিংবা টাকা ছাপিয়ে সরকার বাজেট দেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিস্তারিত...

শেষ পর্যন্ত বিদেশ যেতে পারলেন না পার্থের স্ত্রী

শেষ পর্যন্ত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যেতে দেয়া হলো না। বিরামহীন প্রচেষ্টার পর বলা হয়েছে, এসবির অনুমতি ছাড়া কোনও অবস্থাতেই তাকে বিদেশ যেতে দেয়া যাবে না।

বিস্তারিত...

অতীতের সব রেকর্ড ভাঙলো রেমিট্যান্স প্রবাহ

চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে রেমিট্যান্স বা প্রবাসী আয় অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবশেষ ৭ই মে পর্যন্ত দেশে ২৫.২৭ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে, দেশে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২০-২১ অর্থবছরে ২৪.৭৭ বিলিয়ন ডলার। সোমবার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিস্তারিত...

ঈদে আনন্দে বাড়ি ফেরা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর : উপদেষ্টা আসিফ মাহমুদ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদ-উল-ফিতরের মতো আসছে ঈদ-উল-আযহায়ও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ।

বিস্তারিত...

অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে : মাহফুজ আলম

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘রাষ্ট্রকে নূতন করে গড়ে তুলতে অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে দূরদর্শী ও বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে।’ গতকাল সোমবার দিবাগত রাতে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুকে পোস্টে এ কথা বলেন।

বিস্তারিত...

ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ Gen Z Bangladesh Online - জেন জি বাংলাদেশ অনলাইন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ